মহামণ্ডলেশ্বর পদ পেতে ১০ কোটি ঘুষ! মুখ খুললেন মমতা কুলকার্নি

মমতার অভিযোগ ছিল, তিনি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হওয়ার জন্য ১০ কোটি টাকা দিয়েছিলেন। এতে কতটা সত্যতা, এ নিয়ে নীরবতা ভেঙেছেন মমতা। তিনি বলেন, এটি একটি ভুল অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মমতা কুলকার্নি, নব্বই দশকের একজন বিখ্যাত বলিউড অভিনেত্রী। স্বল্প কেরিয়ার হলেও নিজের সাহসী ভঙ্গি এবং দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ভক্তদের মনে উন্মাদনা ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। নিজের স্টাইল দিয়ে ঘায়েল করেছেন হাজার হাজার পুরুষের মন। দিয়েছেন একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র।কিন্তু কেরিয়ারের মধ্যগগনেই ড্রাগ পাচারের সঙ্গে জড়িয়ে দেশ ছাড়তে হয় তাঁকে। দীর্ঘ ২৫ বছর পর তিনি গত ডিসেম্বরে দেশে ফিরেছেন। তাঁর ফিরে আসা নিয়ে ভক্তদের মধ্যেও চর্চা ছিল তুঙ্গে, তবে তিনি জানিয়েছিলেন, আর অভিনয়ে তিনি ফিরবেন না। বরং মহাকুম্ভে সন্ন্যাস নেওয়ার জন্যেই তিনি দেশে ফিরেছেন।

সপ্তাহ দুয়েক আগে তিনি কিন্নর আখড়া থেকে সন্ন্যাস নেন এবং মহামণ্ডলেশ্বর পদে অধিষ্ঠিত হন। কিন্তু তাঁর সন্ন্যাস নেওয়া নিয়েই এখন বিতর্ক চরম। দিন কয়েক আগেই জানা যায়, কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা মমতা কুলকার্নিকে আখড়া থেকে বহিষ্কৃত করেছেন। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, বেদ ও শাস্ত্র নিয়ে কোনও জ্ঞান নেই মমতার। কে অভিনেত্রীকে মহামণ্ডলেশ্বরে সম্মাননা দিয়েছে? এমনকী মমতার সন্ন্যাস নিয়ে অনেক সাধু-সন্ন্যাসীরা বিরোধিতা করে ছিলেন। এরপরেই কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস অভিনেত্রীকে বরখাস্ত করেন। এমনকী মমতার বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হওয়ার জন্যে ১০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন মমতা কুলকার্নি। এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ অভিনেত্রী। তিনি বলেন, তিনি কোনও টাকা পয়সা দেননি।

তাঁর বিরুদ্ধে ভুল অভিযোগ আনা হয়েছে, ১০ কোটি টাকা তো ছেড়েই দিন, উল্টে তাঁর কাছে ১ কোটি টাকাও নেই। সম্প্রতি ‘আপ কি আদালত’-শোছে এসে মমতা জানিয়েছেন, ‘আমার কাছে এক কোটি টাকাও নেই। সরকার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। আপনারা কেউ জানেন না, আমি কিভাবে বেঁচে আছি। আমার কাছে টাকা নেই। আমার চোখের জল ঠিক সেভাবে বের হয় না। আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। ২ লাখ টাকা ধার করে গুরুজিকে দক্ষিণা দিয়েছি। আমার তিনটি অ্যাপার্টমেন্ট জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। যেগুলি উইপোকা দ্বারা আক্রান্ত। কারণে সেগুলি ২৩ বছর ধরে বন্ধ। আমি কোথায় ১০ কোটি টাকা পাব।’ বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি ১৯৯২ সালে তিরাঙ্গা চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তার হিট সিনেমার মধ্যে রয়েছে ওয়াক্ত হামারা হ্যায়, ক্রান্তিবীর, করণ অর্জুন, সবসে বড় খিলাড়ি, বাজি। ২০০০ সালে ইন্ডাস্ট্রি ছেড়ে দেন তিনি।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের