জলপাইগুড়িতে হাতির উপর অত্যাচারের ঘটনায় জেসিবি মেশিন সহ গ্রেফতার চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গত শনিবার হাতির উপরে অমানবিক অত্যাচারের ভিডিও ভাইরাল হওয়ার বেশ কিছু ঘন্টা কাটতে না কাটতে জেসিবি সহ চালককে গ্রেফতার করল মালবাজার থানার(Malbazar P.S.) পুলিশ। বন্য প্রাণী আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।শনিবার জঙ্গল থেকে লোকালয় খাবারের সন্ধানে বেরিয়ে আসে একটি দল ছুট পূর্ণবয়স্ক দাতাল হাতি।আর সেই দাতালকে উত্যক্ত করতে থাকেন এলাকার বেশ কিছু যুবক। কখনো আবার হাতির(Elephant) লেজ ধরে খেলা করেন তাঁরা।

কখনো আবার হাতিকে দেখে জেসিবি র সামনের বাকেট ক্রমাগত সেটি ওঠানামা করিয়ে যেন হাতিটিকে যুদ্ধে আহ্বান জানান তারা। কিন্তু এসব ভিডিও(Video) মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় পরিবেশপ্রেমীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। লিখিত অভিযোগ জানান মালবাজার থানা এবং রেঞ্জ অফিসে এবং অভিযোগের ভিত্তিতে জেসিবি (JCB)চালক এবং জেসিবিকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করে মালবাজার থানার পুলিশ। 

জেসিবি সহ চালক এবং জিসিবিকে আটক করায় পরিবেশপ্রেমী থেকে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা পুলিশ প্রশাসনের এহেন ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে । প্রথম কথা উল্লেখ করা যেতে পারে, শীতকালে জঙ্গলের মধ্যে খাদ্য এবং পানীয় জলের অভাব দেখা দেয়। তাই হাতির দল খাদ্য ও পানীয় সন্ধানে বারবার হানা দিচ্ছে লোকালয়। সাধারণ মানুষের কাছে বন দফতরের আবেদন বন্যপ্রাণীদের আক্রমণ নয় তাদের বুদ্ধি বলে ফিরিয়ে দিতে হবে জঙ্গলে। উত্যক্ত না করে, ইট পাথর না ছুড়ে বন্যপ্রাণীদের লোকালয় থেকে ফেরাতে হবে জঙ্গলে।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা