হাত-পা বেঁধে ৫ জনে মিলে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, খুন করে দেহ ফেলা হল পুকুরে

Share:

নিজস্ব প্রতিনিধি ঢাকা: বদলের বাংলাদেশে আইনশৃঙ্খলার কতটা অবনতি ঘটেছে ফের তার জলজ্যান্ত প্রমাণ মিলল। খোদ রাজধানী ঢাকাতেই এক ১৩ বছরের কিশোরীকে অপহরণের পরে হাত-পা বেঁধে ধর্ষণ করেছে ৫ নরপিশাচ। পরে কিশোরীকে খুন করে বস্তায় পুরে দেহ ফেলা হয় হাতিরঝিলে।  তদন্তে নেমে এখনও পর্যন্ত মাত্র দুই নরপিশাচকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। বাকিদের টিকিও ছুঁতে পারেনি।  পুলিশ কর্তাদের দাবি, নারকীয় ঘটনায় জড়িত বাকি তিন অপরাধীকে পাকড়াও করতে বিশেষ অভিযান চলছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রওনাক জাহান জানান, গত ১৬ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় নির্যাতিতা কিশোরী। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৯ জানুয়ারি দক্ষিণখান থানায় নিখোঁজ ডায়েরি করেন নির্যাতিতার বাবা। পরে তিনি জানতে পারেন ১৬ জানুয়ারি বিকেলে দক্ষিণখানের জয়নাল মার্কেটের সামনে থেকে কয়েকজন মিলে তার মেয়েকে একটি প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে গিয়েছে।

অভিযোগ জমা পড়ার পরেও হাতগুটিয়ে বসেছিল পুলিশ। শেষ পর্যন্ত এক প্রভাবশালী নেতার চাপে কিশোরী নিখোঁজ হওয়ার ১১ দিন বাদে ২৭ জানুয়ারি দক্ষিণখান থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ ওই কিশোরীর মোবাইল নম্বরের সূত্র ধরে গত ৩০ জানুয়ারি গাজীপুরের শ্রীপুর থেকে রবিন হোসেন ও রাব্বী মৃধাকে গ্রেফতার করে। জেরার মুখে দুজনে জানায়, ঘটনার দিন ফাঁদে ফেলে নির্যাতিতা কিশোরীকে মহাখালীর একটি বাড়িতে নিয়ে যায়। তার পরে কিশোরীর হাত, পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে পাঁচজন মিলে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী মারা গেলে লাশ গুম করার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা মোতাবেক কিশোরীর নিথর দেহটিকে বস্তায় করে মধ্যরাতে মহাখালী থেকে রিকশায় করে নিয়ে হাতিরঝিলের রাস্তার ঢালে ফেলে দেওয়া হয়।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর