বামনগোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ, বিক্ষোভ, উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ কিংবা লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ হামেশাই ঘটে। কিন্তু না জানিয়ে কেন দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা ট্রান্সফরমারে বিদ্যুৎ দেওয়া হল এবং তার ফলে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল এর প্রতিবাদে বিক্ষোভ ও আন্দোলনে উত্তাল হয়ে উঠল মালদা জেলার বামনগোলা(Bamongola ) এলাকা।বিদ্যুতের শক্ খেয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, সোমবার বিকেল নাগাদ। এলাকাবাসীর অভিযোগ ,প্রায় পাঁচ বছর ধরে ১১ হাজার ভোল্টের বিদুৎ এর তাঁর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা ছিল। হঠাৎই সোমবার সরস্বতী পুজোর দিন বামনগোলা ব্লকের দত্তপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এক দোকানের ছাদের উপর আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের শক্ খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির।

যার ফলে দত্তপাড়া (Duttapara)এলাকায় মালদার নালাগোলা রাজ্য সড়কে আগুন জালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। সরকারিভাবে বিদ্যুতের তার জয়েন করে দেওয়ার পরেও সাধারণ মানুষকে সচেতন করা হয়নি। যার ফলে বিদ্যুতের শক্ লেগে মৃত্যু হয়েছে।রাস্তায় মৃতদেহ রেখে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে, আধিকারিকদের অপসারণের দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে। ঘটনাস্থলে বামনগোলা থানার পুলিশ বাহিনী এসেও অবরোধকারীদের রাজ্য সড়ক থেকে সরানো যায়নি।এলাকা সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম মাসুদুল মন্ডল ,বয়স(৪২)।পেশায় সাইকেল মেকানিক।

বামনগোলার দত্তপাড়া বাস স্ট্যান্ড(Duttapara Bus Stand) এলাকায় একটি সাইকেলের দোকান ছিল।সেই দোকানের ছাদ পরিষ্কার করতে গিয়ে শখ্ লেগে মৃত্যু হয়। প্রায় পাঁচ বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা ছিল ১১ হাজার তারের ভোল্টেজ লাইনের ট্রান্সফরমারে।তারপরে নতুন করে জয়েন দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে সাধারণ মানুষ কোন সচেতন করা হয়নি বলে অভিযোগ। একে কেন্দ্র করে ই উত্তাল হয়ে ওঠে বামনগোলা এলাকা। দীর্ঘ আলোচনার পর অবশেষে বেশি রাতের দিকে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের