অমিতাভের নাতনির ‘ফেক ভিডিও’ মামলায় গুগলকে নোটিশ ধরাল দিল্লি হাইকোর্ট

আরাধ্যা নিজেই এই বিষয়ে একটি পিটিশন দাখিল করেছিলেন। যাতে নির্দিষ্ট ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু এরপরেও শোধরান নি একাধিক ইউটিউবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের নিয়ে ভুয়ো খবর রটানো, তাঁদের জাল ছবি ছড়ানো, সবটাই এখন নেটদুনিয়ার ট্রেন্ডিং। আর এতেই বাড়ে ভিউজ। কিন্তু ভুয়ো খবরের জন্যে অতীতে তারকারাই বিপাকে পড়েছেন। আর তা যদি হয়, বচ্চন পরিবারের, তাহলে তো কথাই নেই! বছর দুয়েক আগে ইন্টারনেটে অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যার স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য ছড়ানোর কারণে বিপাকে পড়েছিল কয়েকটি ইউটিউব চ্যানেল। আরাধ্যা নিজেই এই বিষয়ে একটি পিটিশন দাখিল করেছিলেন। যাতে নির্দিষ্ট ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু এরপরেও শোধরান নি একাধিক ইউটিউবার। এই বিষয়ে সম্প্রতি দিল্লি হাইকোর্টে আবারও একটি পিটিশন দাখিল করলেন আরাধ্যা বচ্চন। নতুন পিটিশনে আরাধ্যা অনুরোধ করেছেন, তার স্বাস্থ্য সম্পর্কিত জাল এবং বিভ্রান্তিকর তথ্য এখনও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ভাইরাল হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি যেন অপসারণ করিয়ে নেওয়া হয়। আজ এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবারও গুগল এবং ইউটিউবকে নোটিশ ধরাল। কারণ  এই অনলাইন প্ল্যাটফর্মগুলির মাধ্যমেই আরাধ্যার ফেক ভিডিওগুলি ছড়িয়ে পড়েছে।

আরাধ্যা পিটিশনে মামলার সংক্ষিপ্ত রায় দাবি করেছেন। আরাধ্যার পিটিশনের ভিত্তিতেই সোমবার (3rd february) আদালতে শুনানি হয়েছে, এরপরেই গুগল-সহ একাধিক ওয়েবসাইটকে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। নোটিশে যুক্তি দেওয়া হয়েছে, যারা আরাধ্যা স্বাস্থ্য সম্পর্কিত ভুয়ো তথ্য আপলোড করেছেন, তারা আদালতে সময়মতো উপস্থিত হননি, তাই তাঁদের আত্মপক্ষ সমর্থনের অধিকার ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ মার্চ।

প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চন তাঁর বাবা অভিষেক বচ্চনের সহায়তায় ২০২৩ সালের এপ্রিলে আদালতে এই বিষয়ে মামলা দায়ের করেছিলেন। যেখানে তিনি তাঁর স্বাস্থ্য সম্পর্কিত ভুয়ো ভিডিও এবং ইউটিউবে ভাইরাল হওয়া তথ্য নিয়ে অভিযোগ করেন। এরপর একটি অন্তর্বর্তী আদেশের মাধ্যমে, হাইকোর্ট ইউটিউবকে আরাধ্যার স্বাস্থ্য সম্পর্কিত জাল ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য চালানো বন্ধ করার নির্দেশ দেয়। এমনকী আদালত মামলা সংক্রান্ত ভিডিও অবিলম্বে নিষ্ক্রিয় করতে গুগলকেও নির্দেশ দেয়। কিন্তু তারপরেও আরাধ্যার স্বাস্থ্য সম্পর্কিত একাধিক ভুয়ো তথ্য ছড়িয়ে যাচ্ছে অনলাইন। তাতেই ক্ষুব্ধ অমিতাভ নাতনি। ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন ভক্তদের অন্যতম প্রিয় স্টারকিডস। তাকে প্রায়ই মা ঐশ্বরিয়ার সঙ্গে ঘুরতে এবং অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। ১৩ বছরের আরাধ্যা তার মজাদার স্টাইল এবং তার চুলের স্টাইল, এবং অত্যন্ত সংস্কারের জন্য বেশি আলোচনায় থাকেন।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের