সদ্যোজাত ছেলের দিকে অবাক পানে চেয়ে অমিতাভ, অভিষেকের জন্মদিনে বিরল ছবি পোস্ট বিগ বি-র

আজ ৪৯ বছরে পা দিলেন অভিনেতা অভিষেক বচ্চন। বচ্চন পরিবারের একমাত্র চিরাগ। অমিতাভ এবং জয়া বচ্চনের পুত্র অভিষেক বচ্চন, ৪৯ বছরে পা দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ৪৯ বছরে পা দিলেন অভিনেতা অভিষেক বচ্চন। বচ্চন পরিবারের একমাত্র চিরাগ। অমিতাভ এবং জয়া বচ্চনের পুত্র অভিষেক বচ্চন, ৪৯ বছরে পা দিলেন। একটি বিরল ছবি পোস্ট করে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মেগাস্টার। পাশাপাশি জানালেন, তার জীবনের অমূল্য উপহার অভিষেক বচ্চন। ছেলের প্রতি অমিতাভের এই দৃষ্টিভঙ্গি মূহুর্তেই ভক্তদের মন জয় করেছে।

কালজয়ী সাদা-কালো ছবিতে ছেলেকে প্রথমবার দেখতে হাসপাতালে গিয়েছেন অমিতাভ, আর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছে মেগাস্টার। আর তখন সদ্যোজাত অভিষেক বচ্চন বেবি দোলনায় রয়েছে। স্মৃতির পাতা থেকে বিরলতম এই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অমিতাভ বচ্চন। ছবিতে আরও দেখা যাচ্ছে, নবজাতক পুত্র অভিষেকের দিকে আপনমনে চেয়ে রয়েছেন যুবক অমিতাভ। আর অভিষেক ইনকিউবেটারের ভিতরে বিশ্রাম নিচ্ছেন। তাঁকে ঘিরে রয়েছেন একদল নার্স। এই মুহূর্তটি একজন বাবার ক্ষেত্রে যে অমূল্যবান, তা বলার অপেক্ষা রাখে না। এই বিরল ছবিটি অভিষেকের ৪৯ জন্মদিন উপলক্ষ্যে পুত্রকে উপহার দিলেন অভিনেতা। হৃদয়গ্রাহী থ্রোব্যাক ছবিটার পাশাপাশি, বিগ বি একটি আত্মদর্শনমূলক বার্তাও শেয়ার করেছেন।

অভিষেকের ৪৯ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সময়ের পরিবর্তনের কথাও তুলে ধরলেন অমিতাভ বচ্চন। তিনি স্বীকার করলেন, ১৯৭৬ সালের সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত থেকে বছরগুলি কত দ্রুত চলে গেছে। সম্প্রতি, অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দলের একটি ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন। যেখানে অমিতাভ বচ্চন সাদা হুডি পরে ছিলেন এবং অভিষেক গর্বের সঙ্গে টিম ইন্ডিয়ার জার্সি পরেছিলেন। অভিষেক-অমিতাভ বচ্চন, বাবা-ছেলের সুন্দর সম্পর্ক সকল প্রজন্মের কাছে অনুপ্রেরণামূলক।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের