আরও বিপন্ন নারী স্বাধীনতা! আফগানিস্তানে বন্ধ হল একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন

এত পরাধীনতার মধ্যে এবার বন্ধ হল, আফগানিস্তানের একমাত্র মহিলা পরিচালিত রেডিও বেগম।

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানে বন্ধ হল একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন। তালিবান শাসনে নারী স্বাধীনতা আরও বিপন্ন। দেশটির দখলে আসার পর থেকেই নারীদের উপর ক্রমশ অত্যাচার বাড়ছে তালিবানদের। নারীদের স্কুল-কলেজে গিয়ে পড়াশোনা বন্ধ হয়েছে, এছাড়াও বন্ধ হয়েছে নারীদের ক্রিকেট খেলা, নারিদের যাতে ঘরে কাজ করার সময় না দেখা যায়, তাই বাড়ির জানালা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ঘরের দেওয়াল তুলে তা বুজিয়ে দেওয়ার ফতোয়া জারি হয়েছে। এত পরাধীনতার মধ্যে এবার বন্ধ হল, আফগানিস্তানের একমাত্র মহিলা পরিচালিত রেডিও বেগম।

এমনকী বাজেয়াপ্ত করা হয়েছে রেডিও স্টেশনের কম্পিউটার, হার্ডডিস্ক, নথিপত্র, ফোন-সহ সব প্রযুক্তিগত মেশিনপত্র। পাশাপাশি সেখানে কর্মরত সমস্ত মহিলা কর্মীদের এবং দু’জন পুরুষ কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নীতি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি রেডিও স্টেশনের লাইসেন্সের অপব্যবহারের অভিযোগ উঠেছে। তবে আফগান সরকারের এ সিদ্ধান্তে বিরোধিতা করে রেডিও স্টেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা কোনও রাজনৈতিক বিষয়কে কখনই গুরুত্ব দেননি। সর্বদা তাঁদের রেডিও স্টেশনে সম্প্রচার হত, স্বাস্থ্য, মনস্তত্ত্ব ও আধ্যাত্মিক সংক্রান্ত একাধিক বিষয়। তাই রাজনৈতিক বিষয়ে কখনই তাঁরা মাথা গলাননি। মূলত মহিলাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোই তাঁদের মূল লক্ষ ছিল। সেই কারণেই যে, নীতি লঙ্ঘনের মতো ভুয়ো অভিযোগে ভিত্তিতে মহিলা পরিচালিত রেডিও স্টেশনটি বন্ধ করে দিল আফগান সরকার, তা বলাই বাহুল্য!

প্রসঙ্গত, আফগানিস্তানে শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের জন্য যথেষ্ঠ সুনাম রয়েছে রেডিও বেগমের। ২০২১ সালে আন্তর্জাতিক নারী দিবসেই এই রেডিও স্টেশনের সূচনা হয়েছিল। এখানে মূলত মহিলাদের নিয়ে এবং মহিলাদের জন্যে নানারকম অনুষ্ঠানের সম্প্রচারিত হত। পুরো রেডিও স্টেশনটি পরিচালনার দায়িত্ব ছিল মহিলাদের উপরেই। কিন্তু আফগানিস্তানে তালিবানরা যখন ক্ষমতায় আসেন, তখন রেডিও স্টেশন বয়স হয়েছিল মাত্র ৫ মাস। আর শাসনে আসার পর থেকেই দেশে নারী স্বাধীনতা সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দেয় তালিবান শাসক।

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?