চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! বাড়িতে রাখুন এই মূল্যবান গ্যাজেটগুলি

নিজস্ব প্রতিনিধি: আবারও ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে ওমিক্রনের চোখ রাঙানি। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তবে বেশিরভাগ করোনা রুগীর মৃদু উপসর্গ থাকায় প্রথম দিকে ধরা পড়ছে না। এই পরিস্থিতিতে সাবধানতাই একমাত্র পথ। বিশেষজ্ঞরা বলছেন, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে বাড়িতে রাখুন এই গ্যাজেটগুলি।

পালস অক্সিমিটার

করোনা সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হল পালস অক্সিমিটার। এই সময় রক্তে অক্সিজেনের মাত্রা হটাৎ করে কমে যায়। সেই কারণেই ঘন ঘন করোনা রুগীর রক্তে অক্সিজেনের পরিমাণ মাপা খুবই জরুরি। ফলে এই যন্ত্রটি আগে ভাগেই কিনে রাখুন বা প্রতিবেশী কার বাড়িতে পালস অক্সিমিটার রয়েছে জেনে রাখুন। তবে কিনতে হলে দোকানেই দেখে নিন সেটি সঠিকভাবে কাজ করছে কি না। যে কোনও ওষুধের দোকানে এখন পালস অক্সিমিটার পাওয়া যায়। দাম ৫০০-২,৫০০ টাকার মধ্যে।

রক্তচাপ মাপার যন্ত্র

বর্তমানে ডিজিটাল রক্তচাপ মাপার যন্ত্র কেনা যায়, ব্যবহারও সহজ। একটি ভালো মানের ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরের দাম প্রায় ৩ হাজার টাকা। করোনা মৃদু সংক্রমণ দেখা দিলে বাড়িতে থেকেই চিকিৎসার পরামর্শ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তাই রক্তচার মাপার একটি যন্ত্র রাখতে পারেন বাড়িতে।

কনট্যাক্টলেস থার্মোমিটার

কোনও শপিং মল বা সিনেমা হলে ঢোকার সময় দেখা যায় দূর থেকেই শরীরের তাপমাত্রা মাপছেন একজন। এটিই কনট্যাক্টলেস থার্মোমিটার। যা ইনফ্রারেডের মাধ্যমে কাজ করে। ফলে প্রায় এক থএকে দুই মিটার দূরে দাঁড়িয়ে শরীরের তাপমাত্রা মাপা সম্ভব। আর ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমে যায়। যে কোনও ওষুধের দোকানে এই ধরণের অত্যাধুনিক থার্মোমিটার পাওয়া যায়। দাম পড়বে ১০০০ টাকার মধ্যেই।

র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট

বাড়িতে একটি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট কিনে রাখতে পারেন। যদিও এটি কোনও গ্যাজেট নয়। এটি থাকলে বাড়িতে বসে সহজেই জানতে পারবেন আপনার করোনা সংক্রমণ হয়েছে কিনা। স্থানীয় ওষুধের দোকানে সহজেই পাওয়া যায়। দাম ২৫০-৩০০ টাকার মধ্যে।

গ্লুকোমিটার

শুধু করোনার ক্ষেত্রে নয়, বাড়িতে ডায়াবেটিক রুগী থাকলে রক্তে সুগারের পরিমাণ মাপার জন্য সঙ্গে রাখুন একটু গ্লুকোমিটার। ৫০০ টাকা থেকে ৩,০০০ টাকার মধ্যে নানা ধরণের গ্লুকোমিটার পেয়ে যাবেন। বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এই যন্ত্রটি।

UV স্টেরিলাইজার

যারা অফিস বা ব্যবসার জন্য রোজ বাইরে যান তাঁরা স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস থেকে ভাইরাস দূরে রাখতে এই যন্ত্র ব্যবহার করতে পারেন। বিভিন্ন আকারে এই যন্ত্র কিনতে পারবেন। আয়তাকার এই যন্ত্রের দাম শুরু হয় ১,০০০ টাকা থেকে। আলট্রা ভালোয়েট রশ্মির মাধ্যমে এই যন্ত্র বিভিন্ন বস্তুর উপর থেকে ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করে দেয় নিমেষে।

নেবুলাইজার

শ্বাসকষ্টের কষ্ট থেকে বাঁচতে এই যন্ত্রটি অপরিহার্য। শ্বাসকষ্টের সময় নেবুলাইজার ব্যবহার করলে দ্রুত স্বাভাবিক হয়ে উঠতে থাকেন রোগী। তাই বাড়িতেই একটি নেবুলাইজার রাখতে পারেন। যে কোন ওষুধের দোকানে এই যন্ত্র পাওয়া যায়। দাম দেড় হাজার টাকার আশেপাশে।

​অক্সিজেন কনসেনট্রেটর

কোনও করোনা আক্রান্তের শরীরে দ্রুত অক্সিজেনের মাত্রা কমে যায়। আবার বাড়িতে বা এলাকায় চট করে অক্সিজেন সিলিন্ডারও পাওয়া যায় না। এক্ষেত্রে কিনে রাখতে পারেন একটি ​অক্সিজেন কনসেনট্রেটর। শরীরে অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন এই যন্ত্রটি। তবে অক্সিজেন কনসেনট্রেটরের দাম অনেকটাই বেশি। পকেট বুঝে এবং কোম্পানির নাম ও ওয়্যারিন্টি যাচাই করে কিনবেন।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ