প্রকাশ্যে চ্যাম্পিয়নস ট্রফির থিম সং, গান গাইলেন জনপ্রিয় এই গায়ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ । আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ম্যাচ। আর তারআগেই শুক্রবার প্রকাশিত হল চ্যাম্পিয়নস ট্রফি থিম সং। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল গান ‘জিতো বাজি খেল কে’ । এই গানে কণ্ঠ দিয়েছেন  জনপ্রিয় সংগীত শিল্পী আতিফ আসলাম। 

সেইসঙ্গে এবারে থিম সং প্রযোজনা করেছেন আবদুল্লাহ সিদ্দিকী। ‘জিতো বাজি খেল কে’  এই গানটি লিখেছেন ধুল এবং আসফান্দিয়ার আসাদ । ইতিমধ্যেই সামনে এসেছে গানের ভিডিও । সেখানে দেখা যাচ্ছে থিম সং মাধ্যমে  মূলত পাকিস্তানের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে ।  গান সামনে আসতেই আতিফ আসলাম জানিয়েছেন ,’ আমি ক্রিকেট খুব ভালোবাসি । ইচ্ছে ছিল ফাস্ট বোলার হওয়ার । তাই খুব মনোযোগ সহকারে  প্রতিটি ম্যাচ দেখি । ‘ একথায় বলা যায়, ক্রিকেটপ্রেমী  আতিফ আসলামই এবার গাইলেন চ্যাম্পিয়নস ট্রফি থিম সং।  

উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ান ট্রফির আয়োজক পাকিস্তান । প্রতিটি ম্যাচ পাকিস্তানের তিনটি শহর (করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোর) এবং দুবাইতে অনুষ্ঠিত হবে।  ১৯ ফেব্রয়ারি প্রথম ম্যাচটি হবে করাচিতে । সেটি  ম্যাচটি হবে  পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে । অন্যদিকে ভারতীয় দল  প্রথম চ্যাম্পিয়ান ট্রফি  ম্যাচটি   খেলবে ২০ ফেব্রুয়ারি।  দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে টিন ইন্ডিয়া । 

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবাই যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন বাবা ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ভুয়ো ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত

বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা