২১ ঘণ্টা বাদে ছাড়া পেলেন গায়িকা শাওন ও অভিনেত্রী সাবা

শুক্রবার বিকেল ৪ টে নাগাদ সাবা এবং শাওনকে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, DMP-র মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ দীর্ঘ জেরার পর অবশেষে ছাড়া পেলেন গায়িকা মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি ভাঙার প্রতিবাদে ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতার করা হয়ে ছিল জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা, ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে। তার কিছুক্ষন পরেই আটক হন ঢাকাই ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। শুক্রবার সকালে জানা যায়, দুই অভিনেত্রীকেই জিজ্ঞাসাবাদের জন্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে। জানা গিয়েছিল, দুই অভিনেত্রীকেই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রাত থেকেই তাঁদের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকী ডিবি কর্মকর্তা জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ না শেষ হওয়ার পর্যন্ত দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। অবশেষে দীর্ঘক্ষণ ম্যারাথন জেরার শেষে শাওন এবং সাবাকে ছেড়ে দিল মোল্লা ইউনূসের পোষা পুলিশবাহিনী। শুক্রবার বিকেল ৪ টে নাগাদ সাবা এবং শাওনকে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, DMP-র মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। লজ্জা জনকভাবে আটক করা হয়েছিল শেখ হাসিনা ঘনিষ্ঠ আফরোজ শাওন এবং সোহানা সাবাকে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অন্তর্বর্তী সরকারের নানা অরুচিকর কাণ্ড কারখানায় আওয়াজ তুলেছেন শাওন এবং সোহানা সাবা। গত বুধবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ধানমন্ডির বাড়ি।

সেই অন্যায় দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই দেখেই প্রতিবাদী আওয়াজ তুলেছিলেন সাবা এবং শাওন। সেই কারণেই মাঝ রাতে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় শাওন এবং সাবাকে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ এনে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে যাওয়া হয়। সকাল থেকেই চলে ম্যারাথন জেরা। অবশেষে আজ বিকেল চারটে নাগাদনাগা নিজ নিজ পরিবারের ফিরিয়ে দেওয়া হয় অভিনেত্রীদের। গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি ও ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওন ও সাবার নাম উঠে আসে। এরপর থেকেই তাঁরা গোয়েন্দা নজরদারিতে ছিলেন।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর