হাসিনার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে লুঠতরাজ চালাতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনি খেল হিযবুত জঙ্গিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের প্রশাসনের মদতে গত তিনদিন ধরে দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে হিযবুত তাহরীর ও বৈষম্যবিরোধী আন্দোলনের জঙ্গিরা। কিন্তু এবার পাল্টা প্রতিরোধের মুখে পড়ল পাকিস্তানপন্থী নব্য তালিবানরা। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুরে শেখ হাসিনা জমানার মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে লুঠতরাজ চালাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে গণপ্রহার খেয়েছে ১৫ জঙ্গি। খবর পেয়ে সেনা জওয়ানরা গিয়ে ওই জঙ্গিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেছে। আর ওই ঘটনার খবর জানাজানি হতেই সমাজমাধ্যমে নেটা নাগরিকরা জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত নয়টা নাগাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শতাধিক হিযবুত তাহরীর জঙ্গি আগ্নেয়াস্ত্র, শাবল, গাঁইতি নিয়ে গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণখানে প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে চড়াও হয়। জিনিসপত্র লুঠ করার পাশাপাশি বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালাতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা তাতে আপত্তি জানান। তাতে ক্ষেপে গিয়ে প্রতিবাদকারীদের উপরে চড়াও হয় জঙ্গিরা। ওই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বাড়ি থেকে বেরিয়ে প্রাক্তন মন্ত্রীর বাড়ি ঘির ধরেন তারা। তার পরে মন্ত্রীর বাড়ি ভাঙচুরকারী হিযবুত জঙ্গিদের উপরে পাল্টা চড়াও হয়। নব্য তালিবানদের ঘিরে ধরে শুরু করেন গণপ্রহার। বেধড়ক মারধর খেয়ে মাস্তানি চালানো হিযবুত তাহরীর জঙ্গিদের অবস্থা হয়ে দাঁড়ায়, ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।’

সতীর্থদের গণপ্রহারের খবর জেনে সক্রিয় হয়ে ওঠেন হিযবুত তাহরীর শীর্ষ নেতা তথা মোল্লা মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলমরা। জয়দেবপুর থানায় ফোন করে স্থানীয় বাসিন্দাদের হাতে আটকে পড়া লুটেরা ও জঙ্গিদের উদ্ধারের নির্দেশ দেন। ওই নির্দেশ পাওয়ার পরেই সেনাবাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হিযবুত জঙ্গিদের উদ্ধার করে পুলিশ। প্রথমে মারধরে আহত জঙ্গিদের স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আওয়ামী লীগ নেতার বাড়িতে লুঠপাট চালাতে গিয়ে স্থানীয়দের হাতে হিযবুত জঙ্গিদের গণপিটুনি খাওয়ার ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটা নাগরিকরা বলছেন, ‘যেমন কর্ম, তেমন ফল।’ সেই সঙ্গে দেশদ্রোহী এবং মুক্তিযুদ্ধ বিরোধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের দেখামাত্র পাগলা কুকুরের মতো পিটিয়ে মারার জন্য সাধারণ মানুষের কাছেও আর্জি জানিয়েছেন অনেকে।

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ