সাতসকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৪১, ১৮ টি মুণ্ডু উদ্ধার

৪৮ জন যাত্রী বহনকারী বাসটির সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি কানকুন থেকে তাবাসকোতে যাচ্ছিল। এই দুর্ঘটনায় বাসের ৩৮ জন যাত্রী এবং দুই চালক নিহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে ভয়াবহ ঘটনাটি ঘটেছে দক্ষিণ মেক্সিকোর তাবাসকো তে। ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে গোটা বাস পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনার পর মেক্সিকোর তাবাসকো রাজ্য সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, ৪৮ জন যাত্রী বহনকারী বাসটির সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি কানকুন থেকে তাবাসকোতে যাচ্ছিল। এই দুর্ঘটনায় বাসের ৩৮ জন যাত্রী এবং দুই চালক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ১৮ টি মাথার খুলি উদ্ধার হয়েছে।

অন্যদিকে ট্রাকের চালকও মারা গিয়েছেন। দুর্ঘটনার কয়েকটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে সংঘর্ষের পর বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নেভানোর পর, কেবল বাসের ফ্রেমের অবশিষ্টাংশ অবশিষ্ট ছিল। এই ঘটনায় তাবাসকোর কর্মকর্তারা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে বাকি যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। অন্যদিকে বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা ফেসবুকে একটি বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে জানিয়েছেন, এমন মর্মান্তিক দুর্ঘটনার জন্যে তাঁরা “গভীরভাবে দুঃখিত”।

তবে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তাঁরা পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন। তবে প্রাথমিক সূত্রের খবর, বাসটির তীব্র গতিতে ছুটছিল। উল্টোদিক থেকে ট্রাক চলে আসায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। যার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা আরও জানিয়েছেন, ‘জন মন্ত্রণালয় আমাদের জানিয়েছে যে তদন্তটি ক্যাম্পেচের ক্যান্ডেলারিয়া পৌরসভার প্রসিকিউটর অফিসে পরিচালিত হবে। তাই, দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার এবং আত্মীয়দের প্রাসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেখানেই যেতে হবে।’ তাবাসকো সরকারের সচিব রামিরো লোপেজ বলেছেন, কর্তৃপক্ষ শীঘ্রই নিহতদের সংখ্যা এবং তাদের পরিচয় সম্পর্কে চূড়ান্ত তথ্যের আপডেট দেবে।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির