রক্তে ভেজা মুখ,মাথায় চোট! চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী খেলতে পারবেন রবীন্দ্র ?

Share:

নিজস্ব প্রতিনিধি : মাত্র ১০ দিন বাকি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে রচিন রবীন্দ্র। কিন্ত তার আগেই বড়সড় বিপদ ঘটে গেল। মাথায় গুরুতর চোট পেল রবীন্দ্র!কপালে বড় ক্ষত রবীন্দ্রর!চোটের জেরে কাঁচুমাচু অবস্থা। চোখমুখের দিকে তাকানো যাচ্ছে না। শেষ পর্যন্ত মাথায় গামছা বেঁধে মাঠ ছাড়েন রবীন্দ্র।

জানা যায়, ডিপে ফিল্ডিং করার সময় খারাপ আলোর জেরে তিনি বল দেখতে পাননি, আর তাতেই সপাটে গিয়ে বল লাগে তাঁর কপালে। এদিকে ম্যাচের শেষেই নিউজিল্যান্ডের তারকা ব্যাটারের মাথায় স্ক্যান করা হয়। এই নিয়ে উদ্বিগ্নে রয়েছে ব্ল্যাক ক্যাপস ক্রিকেট বোর্ড।

যদিও আপাতত স্বস্তি পাওয়ার মতোই খবর পেয়েছে তাঁর রাচিন রবীন্দ্রর স্ক্যানের রিপোর্ট হাতে আসার পর।রাচিন রবীন্দ্রর চোট নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘পাকিস্তানের ইনিংসের ৩৮তম ওভারে রাচিন রবীন্দ্র ফিল্ডিং কাটার সময় কপালে চোট পান। ওর মাথায় চোট লেগে অনেকটা ক্ষত হয়েছে, যার শুশ্রুষা মাঠেই করা হয়। এমনিতে রিপোর্ট ভালোই আছে। প্রথমে হেড ইনজুরি অ্যাসেসমেন্ট করা হয় তাঁর। তাঁকে আপাতত এইচআইএ প্রসেসে পর্যবেক্ষণে রাখা হবে’।

পাকিস্তানের বিরুদ্ধে মাথায় চোট! কপালে বড় ক্ষত রবীন্দ্রর! এখন একটাই প্রশ্ন, খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে?  চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেজ রিহারশাল হিসেবে ত্রিদেশীয় সিরিজে খেলছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দঃ আফ্রিকা।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম