অধরা থেকে গেল স্বপ্ন, দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু, ১০ দিন পর বিদায় নিলেন বাগদত্তাও

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বপ্ন ছিল বিয়ে করে সংসার পাতবেন। কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে গেল। ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরণ-তরুণীর।গত ৩০ জানুয়ারি বাংলাদেশের গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় আগেই প্রাণ হারিয়েছিলেন ঢাকার একটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক।নিহত এই তরুণের নাম অর্ঘ্য অমৃত মণ্ডল, বয়স ২৬ বছর।ওই দুর্ঘটনায় প্রতিভা সরকার নামের ওই তরুণী গত ৩০ জানুয়ারি গুরুতর আহত হন।সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসক ওই তরুণী। তবে শনিবার(৮ ফেব্রুয়ারি)লড়াই থামল তার।

জানা যায়,গত ৩০ জানুয়ারি অর্ঘ্যের সঙ্গে একই গাড়িতে ছিলেন তার হবু স্ত্রী প্রতিভা সরকার। প্রতিভার বাবা বিপ্রজিৎ সরকার বলেন, অর্ঘ্য ও প্রতিভা ৩০ জুন বাংলাদেশের ঢাকা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় আসছিলেন।পথে গোপালগঞ্জে তারা দুর্ঘটনায় পড়েন।ঘটনাস্থলে মারা যান অর্ঘ্য।প্রতিভাকে ভর্তি করা হয় ঢাকার কলেজ হাসপাতালে।সেখানে ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (৮ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয়।

পরিবারের লোকেরা বিলাপ করে জানায়, ২৫ জানুয়ারি অর্ঘ্য অমৃত মণ্ডলের সঙ্গে প্রতিভা সরকারের বিয়ে ঠিক হয়। পারিবারিক সমস্যার কারণে বিয়ে পিছিয়ে দেওয়া হয়। পারিবারিকভাবে তারিখ পরে ঠিক করার সিদ্ধান্ত হয়। গত ৩০ জানুয়ারি মৃত জেঠার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে অর্ঘ্য ও প্রতিভা ঢাকা থেকে সাতক্ষীরার শ্যামনগরের বাড়িতে আসছিলেন। বাগ্‌দত্তা প্রতিভাও ছিলেন তার সঙ্গে। ইচ্ছে ছিল, ৩১ জানুয়ারি শ্রাদ্ধানুষ্ঠান শেষে সবাই বসে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করবেন।কিন্তু তা আর হল না। শ্রাদ্ধানুষ্ঠানে আসার পথেই দুটো জীবন ধ্বংস হয়ে গেল। আর কোনদিন ফিরে আসবে না তারা। বাড়িতে পরিবারের সদস্যদের দিকে তাকানো যাচ্ছে না।

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: বহু বছরের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম