শো চলাকালীন চণ্ডীগড় পুলিশের হাতে আটক পঞ্জাবী গায়ক হার্ডি সান্ধু

গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন শোতে পারফরম্যান্সের সময় জনপ্রিয় পঞ্জাবি গায়ক-অভিনেতা হার্ডি সান্ধুকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিল চণ্ডীগড় পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাইতে গাইতে মঞ্চ থেকেই উঠিয়ে নেওয়া হল পঞ্জাবী গায়ক হার্ডি সান্ধুকে। যদিও পুলিশ জিজ্ঞাসাবাদের পরেই ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু কী অপরাধ করেছিলেন গায়ক? বলিউডের একটি জনপ্রিয় গায়ক হার্ডি সান্ধু। ‘বিজলি বিজলি’-সহ একাধিক ব্লকবাস্টার গানে কন্ঠ দিয়েছেন এই গায়ক। এছাড়াও ‘কোড নাম: তিরঙ্গা’, ’83’-সহ একাধিক ছবিতেও অভিনয় করেছেন পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধু। সেই কারণে বলিউডেও রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন গায়ক-অভিনেতা। কিন্তু আচমকাই তাঁকে আটক করা হল কেন?

গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন শোতে পারফরম্যান্সের সময় জনপ্রিয় পঞ্জাবি গায়ক-অভিনেতা হার্ডি সান্ধুকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিল চণ্ডীগড় পুলিশ। কিন্তু কেন? পুলিশ জানিয়েছে, এদিন অনুষ্ঠানে আয়োজকদের শ্তহা মিউজিক বাজানোর অনুমতি ছিল। কিন্তু হার্ডি সান্ধু অনুষ্ঠানে গানও গেয়েছিলেন। সেই কারণেই পুলিশ ঘটনাস্থলে এসে প্রোগ্রাম বন্ধ করে দেন এবং হার্ডি সান্ধুকে আটক করেন। সূত্রের খবর, এদিন এই অনুষ্ঠানে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও র‍্যাম্পে হাঁটেন। এরপরেই গাইতে ওঠেন হার্ডি সান্ধু। অনুমতি ছাড়াই পরিবেশনার জন্য গায়ককে মঞ্চ থেকে সেক্টর ৩৪ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে আয়োজকরা ফ্যাশন শো এবং সঙ্গীতের জন্য প্রয়োজনীয় অনুমতি দেখানোর পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে, হার্ডি আয়োজক এবং কর্তৃপক্ষের উপর বিরক্ত হয়ে আর গান পরিবেশনা না করেই শহর ত্যাগ করেন।

হার্ডি সান্ধু সম্পর্কে

হার্ডি সান্ধু একজন ক্রিকেটার হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু কেরিয়ারের শুরুতেই হাঁটুর চোটের কারণে তিনি পদত্যাগ করেন। ২০১৩ সালে ‘সচ’ ছবির সাফল্যের পর গায়ক হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয়। ২০১৪ সালে পাঞ্জাবি ছবি ‘ইয়ারান দা কচআপ’ দিয়ে অভিষেক হয় তার। ২০২১ সালে, তিনি ‘৮৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন, যেখানে তিনি মদন লালের চরিত্রে অভিনয় করেন। তাকে শেষবার ২০২২ সালে ‘কোড নেম তিরঙ্গা’ সিনেমায় পরিণীতি চোপড়ার সঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। তবে অনুষ্ঠান বন্ধ নিয়ে এখনও মুখ খোলেননি সান্ধু।

‘সব আদিবাসীদের জমির অধিকার,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের