হাতি ও বাঘের আক্রমণ থেকে বাঁচাতে পরীক্ষার্থীদের জন্য টহল বন দফতরের, বাজছে সাইরেন, চালু হেল্পলাইন নম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম ও জলপাইগুড়ি: রাজ্য জুড়ে সোমবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ থেকে বাঁচতে ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা করেছে বন দফতর । কুলতলীতে(Kultali) বাঘের আক্রমণের পরেই জঙ্গলমহলে বিভিন্ন এলাকায় হাতি ও বাঘের আক্রমণ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের রক্ষা করতে বিশেষ তৎপরতা নিয়েছে বন দফতর। পরীক্ষা দিয়ে ফেরার পথে যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় হুল্লার পার্টি ও বনদপ্তরের কর্মীরা সতর্ক রয়েছে। চলছে টহল। বন দফতরের উদ্যোগে চালু করা হয়েছে বিশেষ হেল্প লাইন নম্বর।ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক শুরু।

তবে এবছর ঝাড়গ্রামে(Jhargram) মাধ্যমিকে বেশি ছাত্রীর সংখ্যা। আজ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা রাখা হয়েছে জঙ্গলমহলের ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ১৩,৬৫০ ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্র ৬,৪০৪ এবং ছাত্রী ৭,২৪৬। মোট পরীক্ষাকেন্দ্র ৩৯। জেলায় এবার মাধ্যমিকে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। মাধ্যমিক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও অসুবিধায় যাতে পড়তে না হয় সেজন্য নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। জেলার যেসব এলাকায় হাতি রয়েছে সেইসব এলাকায় বনকর্মীদের পাশাপাশি মোতায়েন থাকছে পুলিশ। যাতে হাতির জন্য পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কোনও পরীক্ষার্থী হাতির হামলার ভয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে সমস্যায় পড়ে তাহলে তাকে বন দফতরের(Forest Department) গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। রাস্তায় রয়েছে বন দফতরের ঐরাবত গাড়ি।

প্রতিটি পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝাড়গ্রাম বাস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার সমস্ত বেসরকারি বাসে পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে রাখা হয়েছে কড়া নিরাপত্তা।আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। গত দু বছর আগে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে ফরেস্টের মাঝ রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতির আক্রমণতে প্রাণ হারাতে হয়েছিল। সেই থেকে প্রশাসন এই বিষয় নিয়ে খুবই সচেতন। এরকমই এক দৃশ্য চোখে ধরা পড়ে কাঠামবাড়ী আপালচাঁদ রেঞ্জের। বনাঞ্চল ঘেরা আনন্দপুর, কৈলাসপুর, বারঘরিয়া এবং মাগুরমারী, মেচবস্তি এলাকার ছাত্রছাত্রীদের ওদলাবাড়ি হাই স্কুলে এবং ক্রান্তির দেবীঝোড়া হাই স্কুলে পরীক্ষা সেন্টার। আপালচাঁদ রেঞ্জের অধীন প্রায় ১৮ কিলোমিটার বন জঙ্গল অতিক্রান্ত করে ওদলাবাড়ি হাই স্কুলে পরীক্ষা দিতে সম্ভবত কিছুটা ঝুঁকিপূর্ণ আর এই ঝুঁকিপূর্ণ রাস্তায় আপালচাঁদ রেঞ্জ অফিসের উদ্যোগে সেই সকল পরীক্ষার্থীদের বাস নিজেদের গাড়ি নিয়ে নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার সেন্টারে পৌঁছায় দিলেন।

এ বিষয়ে কাঠামবাড়ী আপালচাঁদ রেঞ্জের রেঞ্জ অফিসার নবাঙ্কুর ঘোষ জানান, আমরা সরকারি নির্দেশ মোতাবেক গতকালকে বনাঞ্চল ঘেরা এলাকার ছাত্রছাত্রীদের সচেতনতার জন্যে মাইকিং করে প্রচার করেছি এবং আজকে সেই সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমাদের বনদপ্তর এর গাড়ির নিরাপত্তার বেষ্টনী করে বাসে কৈলাসপুর, আনন্দপুর ,বারঘড়িয়া ,ষোলোঘড়িয়া ,মাগুরমারি এলাকার ছাত্রছাত্রীদের ফরেস্টের মাঝখান দিয়ে নিরাপত্তার মাধ্যমে মাধ্যমিক সেন্টার ওদলাবাড়িতে,ক্রান্তি পৌঁছায় দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় আপালচাঁদ রেঞ্জ অফিস পাশে আছে বলে তিনি জানান। এ বিষয়ে বাসের ড্রাইভার এবং ছাত্রছাত্রীরা আপালচাঁদ রেঞ্জের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন।

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন