মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রসব যন্ত্রণা, অসুস্থ পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রথম দিনে প্রসব যন্ত্রণা উঠল এক পরীক্ষার্থীর। প্রশাসনের তৎপরতায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মুর্শিদাবাদ জেলার কান্দির বাঘডাঙ্গা রামেন্দ্র সুন্দর বিদ্যাপীঠের ছাত্রী হাসিনা খাতুন। এবছর তার পরীক্ষার সেন্টার পড়েছিল কান্দি(Kandi) রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে। বাংলা পরীক্ষা চলাকালীন হঠাৎই তার প্রসব যন্ত্রণা ওঠে। বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। তারপরেই কান্দি থানার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। কান্দি মহকুমা হাসপাতালে বসেই মাধ্যমিকের বাংলা পরীক্ষা দেন ঐ ছাত্রী বলে জানা গিয়েছে।

পরিবার সুত্রে জানা গিয়েছে, কান্দির বাঘডাঙ্গা নিবাসী আসের সেখ তার কন্যা হাসিনা খাতুন(Hasina Khatun)। গত এক বছর আগে কান্দির ন’পাড়া গ্রামে বিয়ে হয়। বর্তমানে ঐ পরীক্ষার্থী ন’মাসের অন্তঃসত্ত্বা। ফলে সোমবার পরীক্ষা চলাকালীন তার প্রসব যন্ত্রণা উঠলে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে প্রশাসনের ভূমিকাতে খুশি পরিবারের সদস্যরা।

মাধ্যমিক পরীক্ষার্থীর মা নজিফা বিবি জানান , তার মেয়ের ১০ মাস আগে বিবাহ হয়েছিল। ৯ মাসের গর্ভবতী সে। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষা দিতে এসে হলে পেটে ব্যথা শুরু হয়। এরপর পুলিশ বিশেষ সহযোগিতা করে। অ্যাম্বুলেন্সে(Ambulance) করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর পেটে ব্যথা কমলে হাসপাতালে পুলিশি প্রহরায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের