মহাকুম্ভে মালা বেচে খুলেছে ভাগ্য, শুটিংয়ের জন্যে মুম্বই রওনা দিলেন ভাইরাল গার্ল মোনালিসা

অভিনয়ে সুযোগ পেয়েই ভিটেমাটি ছাড়লেন মহাকুম্ভে ভাইরাল গার্ল মোনালিসা ভোঁসলে। সুন্দর নীল নয়নাই ভাগ্য খুলে দিল মোনালিসার। ২০২৫ সালের মহাকুম্ভে মালা বেচতে গিয়েছিলেন মোনালিসা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয়ে সুযোগ পেয়েই ভিটেমাটি ছাড়লেন মহাকুম্ভে ভাইরাল গার্ল মোনালিসা ভোঁসলে। সুন্দর নীল নয়নাই ভাগ্য খুলে দিল মোনালিসার। ২০২৫ সালের মহাকুম্ভে মালা বেচতে গিয়েছিলেন মোনালিসা। আর সেখানেই তিনি ভাইরাল। নেপথ্যে তাঁর মুখের ইউনিক সৌন্দর্য, নীল পটলচেরা চোখ, টিকালো নাম, গায়ের চকোলেট বর্ণ। মেলায় মালা বেচতে গিয়ে ইউটিউবারদের চোখে পড়েন তিনি। এরপরেই মোনালিসার নানা খুঁটিনাটি মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ব্লগাররা। আর তাতেই ভাইরাল হয়ে যান মোনালিসা। যদিও এই কারণে মহাকুম্ভে তাঁর রোজগার বন্ধ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে বাড়িতে ফিরে জানান, মহাকুম্ভে ইউটিউবার দের জন্যে মালা বিক্রি হয়নি। বাড়িতে এসে ধার করে সংসার চালাচ্ছেন।

ইউটিউবারদের যেমন তুরুপের তাস ছিলেন, তেমনি ইউটিউবারদের জন্যেই বলিউডের চোখে পড়ে যায় মোনালিসা। সপ্তাহ কয়েক আগেই ‘দ্য মণিপুর ডায়েরিজ’ ছবিতে সাইন করেন মোনালিসা। চলচ্চিত্র পরিচালক সনোজ মিশ্র নিজেই মোনালিসার মহেশ্বর বাড়িতে গিয়ে তাঁকে প্রস্তাব দেন। ছবিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে মুক্তি পাবে ‘দ্য মণিপুর ডায়েরি’। সুতরাং ছবির শুটিং জোরকদমে শুরু হয়েছে। সেই কারণেই মহেশ্বর ছেড়ে মুম্বই পাড়ি দিলেন মোনালিসা। ছবির সহকারী পরিচালক লোধি নিজেই মধ্যপ্রদেশের মহেশ্বরে মোনাসিসাকে নিতে গিয়েছিলেন। এবং তাঁর পরিবারের অনুমতি নিয়ে তিনি ছবির শুটিংয়ের জন্য মোনালিসাকে মুম্বই নিয়ে যান।

মোনালিসার যাতে পরিবার যাতে নিরাপদ থাকে, তাই মহেশ্বর থানার ইনচার্জ জগদীশ গোয়েলের সঙ্গে দেখা করেছিলেন প্রযোজক। এরপর থানার ইনচার্জ গোয়েল এবং অন্যান্য পুলিশ কর্মীরা ভবিষ্যতের নায়িকা মোনালিসার সঙ্গে ছবি তোলেন এবং তাঁকে অভিনন্দন জানান। তবে ছবিতে অভিনয়ের আগে মহাকুম্ভে রুদ্রাক্ষ স্ফটিক এবং শিবলিঙ্গ বিক্রেতা ভাইরাল গার্ল মোনালিসাকে তিন মাসের প্রশিক্ষণ নিতে হবে। ইন্দোর থেকে বিমানে চেপে মুম্বই গিয়েছেন মোনালিসা। ‘দ্য মণিপুর ডায়েরি’ ছবিতে একজন সেনা অফিসারের মেয়ের ভূমিকায় দেখা যাবে মোনালিসাকে। বর্তমানে মুম্বইতে ছবির শুটিং চলছে। মোনালিসা মুম্বই এবং কলকাতায় উভয় জায়গাতেই প্রশিক্ষণ নেবেন। এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন অভিনেতা দীপক তিজোরি, মুকেশ তিওয়ারি, অমিত রাও, অনুপম খের। বিখ্যাত অভিনেতা অনুপম খের একজন সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করবেন এবং মোনালিসা তার মেয়ের ভূমিকায় অভিনয় করবেন।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের