কলকাতা পুরসভার মেয়রের ঘরের সামনে থেকে সন্দেহভাজন যুবক আটক

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভায় আটক একজন সন্দেহভাজন যুবক। কলকাতা পুরসভার মেয়রের ঘরের সামনে ঘরাফেরা করছিল এই ব্যক্তি। এরপরই তাঁকে আটক করে কলকাতা পুরসভার কর্মরত পুলিশ কর্মীরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেহভাজন রফিকুল ইসলাম বিশ্বাসকে(Rafiqul Islam Biswas) তার সঙ্গে থাকা পরিচয় পত্র সহ অন্যান্য ডকুমেন্টস দেখতে চাওয়া হয়।

তাঁর কাছে থেকে ভারতীয় পাসপোর্ট(Passport) পাওয়া গেছে। সে বাংলাদেশী বলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সন্দেহভাজনের। তাঁর নথিপত্রে অসঙ্গতি পাওয়া গিয়েছে। আধার কার্ডের সঙ্গে পাসপোর্টের মিল পাওয়া যাচ্ছে না। তাঁকে আটক করে নিউ মার্কেট থানার(New Market P.S.) পুলিশ নিয়ে যায়। কি করে ওই সন্দেহভাজন যুবক মেয়রের নিরাপত্তার ঘেরা টোপ পেরিয়ে অলিন্দে পৌঁছে গেল এবং সেখানে কেন ঘোরাঘুরি করছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

এই ঘটনার পর কলকাতা পুরসভায় আরো নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। মেয়রের(Mayor) ঘরের সামনে ওই যুবক কেন এসেছিল তার অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা তা জানতে পুলিশ ম্যারাথন জেরা করছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পুরসভার অলিন্দে।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, কলকাতা পুরসভায়(KMC) প্রবেশ নিয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। মেয়র এর অলিন্দে সকলের প্রবেশের ক্ষেত্রে রয়েছে বিধিনিষেধ। কিন্তু তারপরেও সমস্ত রকম বিধি-নিষেধ এড়িয়ে এই সন্দেহভাজন যুবক সেখানে ঢুকে পড়ায় কলকাতা পৌরসভা নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্ন দেখা দিয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের