খোদ কোচ নামলেন ফিল্ডিংয়ে,বিরল নজির পাকিস্তানে

Share:

নিজস্ব প্রতিনিধি : আইসিসি স্বীকৃত কোন ম্যাচে ফিল্ডিং করছে স্বয়ং কোচ। এমন আজব দৃশ্যের দেখা মিলল পাকিস্তানের লাহোরে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে। ফিল্ডিংয়ে নেমে পড়লেন খোদ দক্ষিণ আফ্রিকার কোচ। যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা।

লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তার আগে পাকিস্তানে চলছে একটি ত্রি-দেশীয় সিরিজ। এতে অংশ নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। মাত্র ১২ জন ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই ফিল্ডিংয়ের সময় বিকল্প হিসেবে মাঠে নামতে বাধ্য হয়েছে দলের ফিল্ডিং কোচ ওয়ানডিলে গোয়াভু।অবশ্য এই ঘটনা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম নয়। ২০২৪ সালে ব্যাটিং কোচ জেপি ডুমিনিকেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিকল্প ফিল্ডার হিসেবে মাঠে নামতে হয়েছিল। ওই ম্যাচে বহু প্লেয়ার অসুস্থ থাকায় খেলতে পারেননি। ওয়ানডিলে গোয়াভুর সেইসময় পরিস্থিতি সামাল দিয়েছিল। যা সেইসময় নজর কেড়েছিল ভক্তদের। এবারও তার ব্যতিক্রম হল না।

সোমবার বিকেলের ম্যাচে হয়েছে একাধিক রেকর্ড। দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিটজকে অভিষেক ম্যাচেই ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইতিহাস গড়েছেন। ওয়ানডে ক্রিকেটে কোনও ব্যাটারের অভিষেক ম্যাচে এটিই সর্বোচ্চ রান। ১৪৮ বলে ১৫০ রানের ইনিংসটি তাকে ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছে।অন্যদিকে একদিনের ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা