৩৮ জনের দেওয়া হত না ইংরেজি পরীক্ষা, গলসি থানার ওসির জন্যই হল সম্ভব

Share:

নিজস্ব প্রতিনিধি,গলসি:পূর্ব বর্ধমান জেলার গুসকরা-বর্ধমান ভায়া অভিরামপুর বাসে চড়ে মঙ্গলবার সকালে গলসিতে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিলেন ৩২ জন পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের আট-দশ কিলোমিটার দূরে বনসুজাপুর রেলগেটের ওপারে আচমকা খারাপ হয়ে যায় যাত্রীবাহী বাসটি। চিন্তায় পড়ে পরীক্ষার্থীরা হাঁটতে শুরু করেন।এলাকার ভিলেজ পুলিশ(Village Police) সৌভিক সামের মাধ্যমে খবর পান গলসি থানার ওসি অরুণ কুমার সোম। কালবিলম্ব না করে তিনি পাঁচ-ছয়টি গাড়ি নিয়ে বনসুজাপুর রেলগেটে পৌঁছান। পুলিশ গাড়ির ফোর্স নামিয়ে দ্রুত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পরীক্ষা শুরুর আগেই ৩২ জন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। ওসির এমন মানবিক কাজের প্রশংসা করেছেন প্রত্যক্ষদর্শী সমরেশ ঠাকুর ও রাজীব রায়।

সমরেশ বলেন, “সময়মতো ওসি ও থানার গাড়ি না এলে পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে পারত না। এমন কাজের মধ্য দিয়ে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। পুলিশের এমন মানবিক রূপ দেখে আমরা খুশি।”রাজীব রায় বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ছাড়াও যে পুলিশ আরও অনেক কাজ করে, তা আমরা অরুণবাবুর কাজে দেখলাম। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।”এদিকে, পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর ওসি জানতে পারেন গলিগ্রাম বাসস্ট্যান্ডে ছয় জন মাধ্যমিক পরীক্ষার্থী দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। তিনি দ্রুত গাড়ি ঘুরিয়ে গলিগ্রাম বাসস্ট্যান্ডে পৌঁছান এবং ছয় পরীক্ষার্থীকে নিজের গাড়িতে করে গলসি উচ্চ বিদ্যালয় ও কালিমতীদেবী উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেন।

পরীক্ষার্থী সাথী ঘোষ জানান, “রাস্তায় কাজ চলার কারণে বাস আসতে দেরি হচ্ছিল। খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। যথাসময়ে ওসি (OC)স্যার না আসলে আমরা ছয় পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারতাম না। ফলে সব প্রশ্নের উত্তর লিখতে পারতাম না। এতে আমাদের বড় ক্ষতি হত। উনি আমাদের কাছে দেবতার মতো এসে সহযোগিতা করেছেন।”আর এক পরীক্ষার্থী উর্মিলা বাগদি জানান, “ওসিকে কেউ ফোন করে জানিয়েছিল। তারপরই থানার গাড়ি নিয়ে তিনি আসেন এবং আমাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। উনি খুব ভালো মানুষ। আমাদেরকে নিজের ফোন নম্বরও দিয়েছেন এবং বলেছেন, যে কোনো সমস্যায় ফোন করতে।” সহযোগিতার জন্য ওসিকে ধন্যবাদ জানিয়েছেন উর্মিলা ও অন্যান্য পরীক্ষার্থীরা।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ