ভালোবাসার সপ্তাহে উধাও প্রেমিক! মাথাভাঙ্গায় বাড়ির সামনে ধর্ণায় বসলেন প্রেমিকা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘোকসাডাঙ্গা : তিন বছর ধরে প্রেম ও প্রণয়।এরই মাঝে সব রকম সম্পর্ক হয়েছে ।কিন্তু প্রেমিক এখন এড়িয়ে চলছে ।তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সমানে ধর্ণায় বসল প্রেমিকা। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এরপরেই বাড়িতে তালা ঝুলিয়ে উধাও পরিবারের লোকজন। ঘটনাটি মাথাভাঙ্গা দুই ব্লকের ঘোকসাডাঙ্গা থানার(Ghosadanga P.S.) অন্তর্গত লতাপাতা গ্রাম পঞ্চায়েতের সাউদের বস গ্রাম এলাকায়। জানা গেছে, কলেজে পড়ার সময় প্রেমের জালে আবদ্ধ হয় এক যুবতী এবং সেই যুবতীর দাবি আমাদের সব রকম সম্পর্ক হয়ে গেছে ।কিন্তু কিছু দিন থেকে আমাকে পাত্তা দিচ্ছে না আমার প্রেমিক। এমন কি আমার ফোন নাম্বার ব্লক(Block) করে দিয়েছে।

আমি ওকেই বিয়ে করব ।যতদিন আমাকে বিয়ে করবে না আমি এই বাড়ির বাইরে বসে থাকবো। আরো জানা যায়, ওই যুবতী দুদিন আগে বিয়ের দাবিতে সাউদের বস গ্রামে ওই যুবকের বাড়িতে ধর্নায় বসেছিলেন । সেই দিন তার বাড়ির লোক জন এক তান্ত্রিক নিয়ে এসে তন্ত্র সাধনা ফলানোর চেষ্টা করে এবং রাতে ওই যুবতী চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা প্রেমিক তথা প্রিয়রঞ্জন সরকারের(Priyaranjan Sarkar) বাড়িতে চড়াও হয় । ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে যুবতীকে উদ্ধার করে নিয়ে যায়। আদালত থেকে ছাড়া পেয়ে সেই যুবতী আবার ধর্নায় বসে। কিন্তু বাড়ির লোক বাড়িতে তালা ঝুলিয়ে উধাও হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। বাড়ির বাইরে রাত কাটাচ্ছেন সেই যুবতী।

প্রেমিকা তার বক্তব্য লিখিত আকারে ধর্ণাস্থলে লাগিয়েও দিয়েছেন। যা পড়তে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা। তার সাফ কথা প্রিয়রঞ্জনকে(Priyaranjan) বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। আর সেই ধর্ণা ঘিরে এলাকায় এক রকম শোরগোল পরে গিয়েছে, ভিড় জমাচ্ছেন প্রতিবেশীরা। সকলের দাবি মেয়ের সঙ্গে ওই ছেলের বিয়ে হোক। শীতের রাতে ধর্ণায় বসে থাকা মেয়েটি ন্যায্য বিচার পাক। গ্রামের মানুষজন ওই মেয়েটিকে খাবার ও পানীয় জল যোগান দিচ্ছে। সব সময় মেয়েটির উপর নজর রাখছে গ্রামবাসীরা। যাতে তার কোন নিরাপত্তা বিঘ্নিত না হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের