চোটের জন্যে ছিটকে গেলেন স্টার্ক, অনভিজ্ঞ দল নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া

বহুদিন ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টার্কের না খেলা নিয়ে একটি জল্পনা তৈরি হয়েছিল। জানা গিয়েছিল, চোটের কারণেই মাঠে নামছেন না কেকেআরের এই প্রাক্তন বোলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক ধাক্কা অজি দলের। অস্ট্রেলিয়ার দুঃসময় যেন কাটছেই না। বুধবার অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল ঘোষিত হয়েছে। সেখানেই নাম নেই কেকেআরের প্রাক্তন বোলার মিচেল স্টার্কের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই চোটের জন্যে দল থেকে ছিটকে গেলেন মিচেল স্টার্ক। ফলে অনভিজ্ঞ দল নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামতে হচ্ছে অজি দলের। যদিও অজি দলের এই দুর্বলতাই মারাত্মক অস্ত্র হতে পারে প্রতিপক্ষ দলগুলির। বহুদিন ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টার্কের না খেলা নিয়ে একটি জল্পনা তৈরি হয়েছিল। জানা গিয়েছিল, চোটের কারণেই মাঠে নামছেন না কেকেআরের এই প্রাক্তন বোলার।

কিন্তু আইসিসির জারি করা বিবৃতি অন্য কথা বলছে। ICC-র বিবৃতি অনুযায়ী, মিচেল স্টার্ক ব্যক্তিগত কারণেই নিজের নাম তুলে নিয়েছেন। তবে যাই হোক না কেন, মিচেল স্টার্কের অনুপস্থিতির কারণে অস্ট্রেলিয়া যে আরও দুর্বল হয়ে পড়ল তা বলার অপেক্ষা রাখে না! কারণ অস্ট্রেলিয়া দলে ইতিমধ্যেই নেই প্যাট কামিন্স। গোড়ালিতে চোটের কারণে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। অন্যদিকে কোমরে চোটের কারণে খেলতে নামছেন না পেসার জশ হেজ্লউড এবং মিচেল মার্শ। এছাড়াও আচমকা অবসর নিয়ে অস্ট্রেলিয়াকে আরও বিপাকে ফেলে দিয়েছেন মার্কাস স্টোইনিস। সুতরাং একাধিক দাপুটে খেলোয়াড় এই মূহুর্তে নেই দলের সঙ্গে।

তাই বাধ্যতামূলক অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করতে হলো অস্ট্রেলিয়াকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দেওয়া হয়েছে শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, জেক ফ্রেজার ম্যাকগার্ক, স্পেন্সার জনসন এবং তনভীর সাঙ্ঘাকে। শন অ্যাবট, বেন ডোয়ারশুইস এবং স্পেন্সার জনসন ফাস্ট বোলার। তানভীর সাঙ্ঘা ভারতীয় বংশোদ্ভূত একজন লেগ স্পিনার। অন্যদিকে ফ্রেজার-ম্যাকগার্ক একজন উদ্বোধনী ব্যাটসম্যান। অন্যদিকে, ২১ বছর বয়সী স্পিন বোলিং অলরাউন্ডার কুপার কনলিকে ভ্রমণকারী রিজার্ভ হিসেবে মনোনীত করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। সুতরাং প্রতিপক্ষ দলকে ভয় দেখানোর মতো দাপুটে খেলোয়াড়রাই নেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে। তাই একটু হলেও স্বস্তি মিলেছে প্রতিপক্ষ দলগুলির।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম