রেশন দুর্নীতি কাণ্ডে ফের অ্যাকশন মোডে ইডি, সকাল থেকে ৩ জায়গায় চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন দুর্নীতি মামলা থেকে ছাড়া পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু । এই আবহে ফের আরও একবার রেশন দুর্নীতি কাণ্ডে শহর জুড়ে  তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ওরফে ইডি । বুধবার সকাল থেকেই হাওড়া-সহ তিন জায়গায় হানা দিয়েছেন আধিকারিকরা।  চলছে তল্লাশি অভিযান ।

জানা গিয়েছে, এদিন হাওড়ার শ্যামপুরে , দক্ষিণ সন্তোষপুর, জগৎবল্লভপুরে চলছে তল্লাশি ।  যে ৩ জায়গায়  চলছে অভিযান  তার মধ্যে ২ জন পরিবহণ সংস্থার মালিক। আর অন্যজন সরকার স্বীকৃত এক সমিতির পরিচালনার দায়িত্বে রয়েছে । এই সমবায় সমিতিতে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা হয় । তাই এদিন এখানেও রেশন দুর্নীতি মামলার তদন্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন  ইডির আধিকারিকরা । 

উল্লেখ্য, ২০২০ সালে নদিয়া থেকে ৭৬২ কিলো কালোবাজারির আটা উদ্ধার হতেই  রেশনে দুর্নীতির কাণ্ড নজরে আসে  পুলিশের ।  শুরু হয় তদন্ত ।  দুর্নীতি মামলায়  গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু ।। এরপর থেকেই রেশন দুর্নীতি নিয়ে উঠে এসেছে একের পর এক তথ্য। এই আবহে সম্প্রতি জেল মুক্তি হয় বালুর । তাই ফের  রেশন দুর্নীতির তদন্তে নতুন করে গতি আনতে রাজ্য জুড়ে তল্লাশিতে নেমেছে   কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  ।  

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের