‘ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে ডিপসিক’ চিনা এআই নিয়ে বিস্ফোরক দাবি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্রযুক্তি-দুনিয়াতে আলোচিত এক নাম ‘ডিপসিক’। সম্প্রতি চিনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)প্রযুক্তির চ্যাটবট নিয়ে চইচই শুরু হয়েছে গোটা বিশ্বে। বাজার বিশ্লেষকদের মতে, ডিপসিক এআইয়ের কার্যক্ষমতা এরই মধ্যে চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের মতো বিভিন্ন এআই মডেলকে পেছনে ফেলেছে ঠিকই, কিন্তু এই অ্যাপের গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্নও আছে। নিরাপত্তা নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিল ব্রাজিল থেকে শুরু করে আমেরিকা।এবার ডিপসিকের বিরুদ্ধে অভিযোগ করল দক্ষিণ কোরিয়া।

ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি নিজেদের এআই মডেলকে প্রশিক্ষণের জন্য সব ধরনের ইনপুট ডেটা ব্যবহারের অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস’ বা এনআইএস।  

এক বিবৃতিতে এনআইএস জানিয়েছে,ডিপসিক কৌশলে ব্যবহারকারীদের চ্যাট রেকর্ড করে। এমনকি কিবোর্ড ইনপুটের ধরন পর্যবেক্ষণ করতে পারে, যা কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করতে পারে। পাশাপাশি এটি চিনের প্রতিষ্ঠানের সার্ভারের সঙ্গেও এটি সংযুক্ত হতে পারে। চিনের আইনের আওতায় দেশটির সরকার চাইলে এসব তথ্য সংগ্রহ করতে পারে। ফলে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা দুটোই প্রশ্নের মুখে।

উল্লেখ্য, ডিপসিকের আগমনের পেছনে রাজনৈতিক কারণ আছে বলে মনে করছেন অনেকেই। ডিপসিকের উত্থান যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও প্রভাব ফেলেছে। ইতিমধ্যেই আমেরিকা চিনের উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এআইখাতে আমেরিকাকে টেক্কা দিতে চাই চিন। তাই ডিপফেকের মত নিজেদের মডেল বাজারে এনে চমক তৈরি করছে।  তবে এই অ্যাপ মোটেও নিরাপদ নয় বলে দবি পশ্চিমাদের।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির