চ্যাম্পিয়নস ট্রফির আগে জোর ধাক্কা,শৃঙ্খলাবিরোধী আচরণের দায়ে শাস্তি পেলেন ৩ পাক ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাবর আজমরা।খেলা চলাকালীন মেজাজ হারান পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। এমনকী খেলোয়াড়দের দিকে তেড়েফুড়ে এসেছিলেন পাক ক্রিকেটাররা। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল দলটি। এবার আইসিসির পক্ষ থেকে শাস্তি পেলেন দেশটির ৩ ক্রিকেটার। তিন পাক ক্রিকেটারকেই শাস্তির সঙ্গে সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি)আইসিসির তরফে জানানো হয়, ‘আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন পাকিস্তানি ক্রিকেটারকে শাস্তির ঘোষণা করা হয়েছে।এর মধ্যে শাহিন আফ্রিদির জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। তিনি আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সহযোগী কোনো ব্যক্তি, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও (দর্শক) সঙ্গে অযাচিত আচরণ করে বা শারিরীক বিকৃত অঙ্গভঙ্গি করে তবে তা অগ্রহণযোগ্য। এটি শাস্তিযোগ্য অপরাধ।’

অন্যদিকে অপর একটি ঘটনায় সৌদ শাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা কামরান ‍গুলামকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। শাকিল-কামরান উভয়ই আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন বলে উল্লেখ করেছে আইসিসি। তারা প্রত্যেকেই আইসিসির দেওয়া শাস্তি মেনে নিয়েছে।

ঘটনার সূত্রপাত হয় যখন, দক্ষিণ আফ্রিকার ব্রিটজকের বিরুদ্ধে বল করছিলেন শাহিন। তাঁর একটি বল ডিফেন্স করে শাহিনের দিকে তাকিয়ে ব্যাট চালানোর ভঙ্গি করেন ব্রিটজকে। বিষয়টি ভাল ভাবে নেননি শাহিন। সেই ওভারের শেষ বলে দৌড়ে এক রান নিতে যান ব্রিটজকে। শাহিন হঠাৎ করে তাঁর সামনে চলে আসেন। ফলে দুই ক্রিকেটারেরা ধাক্কা লাগে। আর একটু হলে ব্রিটজকে পড়ে যেতেন। তিনিও বিষয়টি ভাল ভাবে নেননি। শাহিনের দিকে তাকিয়ে কিছু বলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। পাল্টা দেন শাহিনও। দু’জনে একে অপরের কাছে চলে আসেন। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারকে।

এখানেই শেষ নয়, আরও একটি বিবাদে জড়ান পাক ক্রিকেটারেরা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা ভাল খেলছিলেন।একটি বল পয়েন্ট অঞ্চলে খেলে এক রান নিতে যান তিনি। কিন্তু অপর প্রান্তে থাকা ব্যাটার তাঁকে ফেরত পাঠান। বাভুমা ক্রিজে ফেরার আগেই সাউদ শাকিল সরাসরি থ্রোয়ে বাভুমাকে রান আউট করেন। এরপরই দেখা যায়, শাকিল, কামরান গুলাম ও বাবর আজম বাভুমার দিকে তেড়ে যাচ্ছেন। যা ভাল চোখে দেখেন নি বাভুমা। শুধু তাই নয়, বাভুমার দিকে তাকিয়ে উল্লাস করতে থাকেন তারা। এতেই সমালোচনার মুখে পড়েছেন পাক ক্রিকেটাররা।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম