‘ছপ্পড় ফড়কে’, ফ্রেজারগঞ্জের গরিব চালক রাতারাতি বনে গেলেন কোটি টাকার মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি,ফ্রেজারগঞ্জ: লটারি কেটে এক কোটি টাকা পেলেন এক যুবক।যুবকের নাম সেখ মোস্তাফা।বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌশুনীর বালিয়াড়াতে।মোস্তাফা পেশায় একজন টোটোচালক(TOTO Driver)।বাড়ি মাটির দেওয়াল ও খড়ের ছাউনি দিয়ে তৈরি।দিন আনা দিন খাওয়া পরিবার।প্রায় ৫ বছর ধরে মোস্তাফা লটারির টিকিট কাটেন নিয়মিত। এবার মোস্তফা মোট ৩০০ টাকার টিকিট কেটেছিলেন।লটারিতে ১ কোটি লাগার খবর পাওয়া মাত্র আনন্দে আত্মহারা হয়ে পড়েন মোস্তাফা।ইতিমধ্যে লটারির সম্পূর্ন টাকা তিনি পেয়েছেন।টাকা নিয়ে তিনি জায়গা কিনতে চান।পাকা ঘর করতে চান।তবে তিনি আগামীতেও টোটোও চালাতে চান।

আর কি কি করবেন তা হাতে টাকা পাওয়ার পর পরিকল্পনা করবেন। এই মুহূর্তে ওই মাটির বাড়িতে তিল ধারণের জায়গা নেই। সকলেই ছুটে আসছে কোটি টাকার মালিক টোটো চালককে দেখতে। অনেকে তো আবার ছবিও তুলছেন তার সাথে। গোটা গ্রামে হই হই কান্ড। অনেকেই আবদার ধরেছেন ভুরিভোজ করানোর। সেখ মোস্তাফা ধন্যবাদ জানাচ্ছেন ওপরওয়ালাকে। কারণ তার মেহেরবানীতেই এই কোটি টাকার লটারি টিকিট জিতেছেন তিনি। কিন্তু নিজের পুরনো জীবন ভুলতে চান না সে। সাংবাদিকরা গেলে তাই গর্ব করে পুরনো দিনের আধ পেটা খেয়ে থাকা দুর্বিষহ দিনগুলির কথা গল্প করে বলছেন সকলকে।

একটুকু ক্লান্তি নেই তাতে। এরই মাঝে ঝলসে উঠছে ক্যামেরার ফ্ল্যাশ গান। একাধিক চ্যানেলে ক্যামেরার সামনে বক্তব্য রাখতে হচ্ছে মোস্তাফাকে। আত্মীয়-স্বজন প্রতিবেশী বন্ধু-বান্ধব সকলের এখন হৈ হৈ করছে তাকে ঘিরে। হয়তো এসবের মাঝে মনে মনে মোস্তাফা বলছেন সুখের সময় সকলেই সাথী, দু:খের সময় থাকে কে? গ্রামবাসীরা ও বলছেন ছেলেটি অত্যন্ত সৎ। অনেক কষ্ট করেছে। এবার একটু সুখের মুখ দেখুক।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের