আরামবাগের ৭ বছরের বাবুলালের শ্বাসনালীতে আটকে যাওয়া পেনের ঢাকনা বের করল বর্ধমান হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:অসাধ্যকে সাধন করলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা। একটি সাত বছরের শিশুর শ্বাসনালীতে পেনের ঢাকনা ঢুকে গেছিল। বিশেষ অস্ত্রোপচার চালিয়ে নেজাল এন্ডোসকপি(Endoscopy) করে সেই পেনের ঢাকনা বের করল বর্ধমান মেডিকেল কলেজ। সাধারণত শ্বাসনালীতে এই ধরনের জিনিস আটকে গেলে ব্রঙ্কো স্কপি করে তা বের করেন চিকিৎসকরা। কিন্তু এই পেনের ঢাকনা এমনভাবে ওই শিশুর গলায় আটকে গেছিল যা কিনা ব্রঙ্কোস্কপিতে(Bronkoscopy) করা অসাধ্য ছিল। ওপেন লাং সার্জারি করতে হত। কিন্তু সেই পরিকাঠামো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ছিল না এদিকে ওই শিশুর জীবনের ঝুঁকি দেখা দিয়েছিল।

তাই শ্বাসনালীর পাশে গলায় ফুটো করে নেজাল এন্ডোস্কপি করে পেনের ঢাকনা বের করতে সক্ষম হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে(Bardhaman Medical College Hospital) চিকিৎসকরা। বর্ধমান মেডিকেল কলেজের এমএসভিপি তাপস কুমার ঘোষ জানিয়েছেন তাদের হাসপাতালে প্রথমবার এই ধরনের একটি জটিল অস্ত্রোপচার হল। চিকিৎসকরা ওপেন সার্জারি না করে নতুন পদ্ধতিতে অস্ত্রোপচার প্রয়োগ করলেন। এই চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের একটি বিশেষ টিম গঠন করা হয়েছিল। সেই চিকিৎসকরা মিলিত সিদ্ধান্ত নিয়ে নেজাল এন্ডোস্কপি করে জীবন বাঁচালো এক রতি বাবুলালের। সে এখন পুরোপুরি সুস্থ। হাসপাতাল সূত্রে জানা গেছে গত সাথেই ফেব্রুয়ারি ওই শিশুর গলায় অসাবধানতায় শ্বাসনালীতে পেনের ঢাকনা চলে যায়। আরামবাগের (Arambag)হাজীপুরের সাত বছরের ছেলে বাবুলাল হোসেনের এই কাণ্ড ঘটার পর পরিবারের লোকজন তাকে নিয়ে হুগলি জেলার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে যান।

কিন্তু সেখানে পেনের ঢাকনা বের করার মত পরিকাঠামো না থাকায় রেফার করা হয়, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বাবুলালের(Babulal) বাঁদিকের ব্রংকাসে পেনের ঢাকনা আটকে যাওয়ায় শ্বাসকষ্ট শুরু হয়েছিল। অক্সিজেনের অভাবে বাবুলাল ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল। ই এন টি বিশেষজ্ঞরা প্রথমে বাবুলাল কে দেখাশোনা করে কিন্তু সে ধীরে ধীরে অক্সিজেনের অভাবে ফ্যাকাসে হয়ে যাচ্ছিল। তবে ডাক্তাররা এরপর ওই বাচ্চাটিকে সুস্থ করতে বিশেষ অস্ত্র প্রচারে সিদ্ধান্ত নেয়। আর তাতেই সফলতা আসে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১