শর্তসাপেক্ষে বর্ধমানে মোহন ভাগবতের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

শর্তসাপেক্ষে' পূর্ব বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবতকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘শর্তসাপেক্ষে’ পূর্ব বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবতকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ ফেব্রুয়ারি শর্ত মেনে মোহন ভাগবতের সভা হবে বর্ধমানের তালিত সাই কমপ্লেক্সের মাঠে। আদালত জানিয়েছে, মোহন ভাগবতের সাংগঠনিক সভা নিশ্চয়ই হবে, তবে ‘নূন্যতম শব্দ’ প্রয়োগের মাধ্যমে। সুতরাং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বেঁধে দেওয়া শব্দের মাত্রা অনুযায়ী মোহন ভাগবতের সভা অনুষ্ঠিত হবে। আর এর দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তাবে সভার আয়োজকদের উপর। আসলে বর্তমানে চলছে মাধ্যমিক পরীক্ষা।

গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক। তাই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন RSS প্রধানের সভা নিয়ে আপত্তি জানিয়েছিলেন বর্ধমান উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস। তাঁর কথায়, যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, আর সভা মানেই মাইক বাজবে। তাতে মাধ্যমিক পরীক্ষার্থী দের সমস্যা হতে পারে। সেই কারণেই তিনি RSS প্রধান মোহন ভাগবতের সভার অনুমতি দেননি। বিষয়টি পুলিশকে জানিয়ে দিয়েছিলেন। এরপর বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি অমৃতা সিংহ।

শুক্রবার মামলাকারী দেবাশিস চৌধুরীর আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, অনেক বড় জায়গা হলেও কম আয়তনের মধ্যেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সবথেকে বড় কথা, সবার ১ থেকে ২ কিলোমিটারের মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। আর বেলা ১১ টা থেকে ১২ টা ১৫ মিনিট পর্যন্ত সভা চলবে। তাই এতে কারো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, সভায় মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। তাতে পরীক্ষার্থীরা বিরক্ত হতে পারে। কিন্তু এই বিষয়টি কী যুক্তিসংগত? এমনকী মোহন ভাগবতের সভাস্থলের কাছাকাছি স্কুল তো দূর, কোনও বসতি এলাকা নেই। অন্যদিকে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন পাল্টা যুক্তি দেখান, ওই এলাকায় তিনটি স্কুল রয়েছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকেই এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে। গতবছর জুন মাসেই এই বিজ্ঞপ্তি জারি হয়। সুতরাং জেনেশুনে এই সময়ের মধ্যে RSS-এর কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এরপর দুজন পক্ষের যুক্তির সওয়ালে বিচারপতি অমৃতা সিংহ জানান, রাজ্য যে তিনটি স্কুলের কথা বলছে, তার মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়। সুতরাং তাতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের কোনও সম্পর্ক নেই। আর আদালতের ওই এলাকা নিয়ে কোনও ধারণা নেই। তবে শব্দের মাত্রা কমপ্লেক্সের বাইরে যাতে না যায়, অর্থাৎ দিনের বেলা বসতি এলাকায় শব্দের মাত্রা ৪৫ ডেসিবেলের মধ্যে রাখতে হয়, এই শর্ত মেনে সভার আয়োজন করা যাবে। কিন্তু পরীক্ষার্থীদের অসুবিধা হয়, এমন কিছু করা যাবে না। দায়িত্বশীলভাবে কর্মসূচির আয়োজন করতে হবে। সভায় ন্যূনতম মাত্রায় শব্দ ব্যবহার করতে হবে। তবেই ভাগবতের সভা নির্ধারিত দিনে নির্ধারিত সময়েই হবে।

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন