দক্ষিণ কোরিয়ার বুসানের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু ৬ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানের একটি হোটেল তথা রিসর্টের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন আরও ২৫ জন। ভবনটির ছাদ ব্যবহার করে কমপক্ষে ১৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। ভবনটির ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে ওই আগুন লাগল, তা জানা যায়নি। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই ওই আগুন লেগেছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ‘ইয়োনহাপ নিউজ এজেন্সি’ জানিয়েছে, আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালের দিকে বুসানের একটি হোটেল তথা রিসর্টের নির্মাণ কার্যের সময়েই প্রথম তলায় থাকা সুইমিং পুলের কাছে প্রথম বৈদ্যুতিক তারে আগুন ধরায়। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় খানিকক্ষণের মধ্যেই ভয়ঙ্কর রূপ নেয় আগুন। আগুনের লেলিহান শিখা হোটেলটির অন্যান্য তলেও ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকেই ছাদে ওঠেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করার পাশাপাশি হোটেলটির বিভিন্ন তলায় আটকে থাকা কর্মী ও আবাসিকদের উদ্ধারেও ঝাঁপিয়ে পড়ে। হেলিকপ্টার নামিয়ে ছাদ থেকে উদ্ধার করা হয় কর্মী ও আবাসিকদের। যদিও ভবনটির ভিতরে আটকে থাকা সবাইকে উদ্ধার করা গিয়েছে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি দমকল আধিকারিকরা।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির