রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার বেসরকারি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: রোগী মৃত্যুকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল মালদা শহরের সিঙ্গাতলা এলাকার এক বেসরকারি হাসপাতালে। ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারবর্গ। জানা গেছে, মালদা শহরের দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা, পেশায় প্রাক্তন রেল কর্মচারী প্রবীর চন্দ্র সুর গত ৪ ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাকে মালদা রেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে মালদা শহরের(Malda City) সিঙ্গাতলা এলাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

ভর্তির পর সেখানে রোগীর একাধিকবার অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা প্রত্যেকবার সফল অস্ত্রোপচার হয়েছে বলে দাবি করেন। কিন্তু তা সত্ত্বেও রোগীর জ্ঞান ফেরেনি। এরমধ্যে শনিবার সকালে বেসরকারি হাসপাতালের তরফে রোগীর পরিবারকে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। যা জানতে পেরেই মৃতের পরিবারবর্গ ক্ষোভে ফেটে পড়েন। তারা হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারী পরিবারবর্গের অভিযোগ, রোগীর চিকিৎসা ঠিকঠাক হয়নি। চিকিৎসাধীন অবস্থায় রোগীর অনেকরকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। কিন্তু সেই পরীক্ষার কোন রিপোর্ট তাদের দেখানো হয়নি।

এখন মারা যাওয়ার পর বিল দেওয়া হচ্ছে না। বিল দেওয়া নিয়ে গড়িমসি চলছে। তাই তারা চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে সিঙ্গাতলা এলাকার ওই বেসরকারি হাসপাতালে ইংরেজবাজার থানার পুলিশ ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে(Medical Hospital) পাঠায় ময়নাতদন্তে। এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। যদিও এই বিষয়ে এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের