শাহরুখ খানের দল ছেড়ে দিল‌ সাকিব আল হাসানকে

দুর্ভোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না ক্রিকেটারের। এবার শাহরুখ খানের দল নাইট রাইডার্সও ছেড়ে দিল সাকিব আল হাসানকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশিয় ক্রিকেটার সাকিব আল হাসানের সময়কাল মোটেও ভাল যাচ্ছে না। এবার শাহরুখ খানের দলও ছেড়ে দিল সাকিব আষ হাসানকে। নানা সময়ে বিতর্কের সম্মুখীন হয়েছেন সাকিব আল হাসান। তাই হয়তো কেরিয়ারে ধীর গতিতে চলছেন সাকিব আল হাসান। তবে এমনটা নতুন নয়। কেরিয়ারের সেরা সময়েও ফ্র্যাঞ্চাইজির রিটেইন খেলোয়াড়ের তালিকাতে ও সাকিব আল হাসানের নাম খুব একটা দেখা যেত না। কেরিয়ারের শেষটাও ভাল যাচ্ছে না তাঁর। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য ঠিকভাবে বোলিংটাও করতে পারেন না তিনি। সুতরাং দুর্ভোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না ক্রিকেটারের। এবার শাহরুখ খানের দল নাইট রাইডার্সও ছেড়ে দিল সাকিব আল হাসানকে।

গতকাল মেজর লিগ ক্রিকেটের দলগুলি আগামী মরসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। সেখানেই নাইটদের খেলোয়াড়দের তালিকায় নাম নেই সাকিবের। ২০২৪ সালে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে খেলেছিলেন। কিন্তু এবার আর দলটি তাঁকে নিয়ে এগোচ্ছে না। মাত্র ৩ জন বিদেশি ক্রিকেটার নিয়ে এগিয়ে যাবে শাহরুখ খানের দল। যেখানে রয়েছেন, নাইট রাইডার্সের দুই ঘরের ছেলে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল আর অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসন। তবে শুধু সাকিব নয়, আগামী মরসুমে খেলার জন্যে নাইট রাইডার্সের খেলোয়াড়দের তালিকায় নাম নেই জেসন রয়, ডেভিড মিলার, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স (সান ফ্রান্সেসকো ইউনিকর্নস), ট্রাভিস হেডকেও-র(ওয়াশিংটন ফ্রিডম)। যদিও তাঁদের পারফরম্যান্সের জন্যে শাহরুখের দল তাঁদের ছাড়লো, এমনটা নয়।

আগামী জুনে জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। একই সময়ে রয়েছে মেজর লিগ ক্রিকেট। তাই টেস্টের জন্যে মেজর লিগে খেলার সুযোগ হারালেন বাদ পড়া খেলোয়াড়রা। যাই হোক, গত মরসুমে নাইট রাইডার্সের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলেছিলেন বাঁহাতি সাকিব আল হাসান। উইকেট নিয়েছিলেন মাত্র ১ টি, রান করেছিলেন ৬০। এখন আবার বোলিং করতেও সমস্যা হচ্ছে তাঁর, তাই হয়তো ব্যাটসম্যান সাকিবের প্রতি অন্যান্য দলগুলি আগ্রহ দেখাচ্ছে না।

সাকিবকে সর্বশেষ মাঠে দেখা গিয়েছিল গত বছরের নভেম্বরে, আবুধাবি টি-টেন লিগে। এদিকে ২০২৪ সালের অগস্টে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন। তার আগেই বাংলাদেশের দ্বাদশ নির্বাচনের সময় শেখ হাসিনার দল আওয়ামি লিগের সংসদ সদস্য হয়েছিলেন সাকিব আল হাসান। আর শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশের দায়িত্বে আসে অন্তর্বর্তী সরকার। এরপরই শুরু হয় আওয়ামি লিগের সদস্যদের উপর অত্যাচার, তাই রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে আসতে পারছেন না সাকিব। এদিকে চ্যাম্পিয়নস ট্রফির দলেও সুযোগ পাননি তিনি। সব মিলিয়ে সাকিবের কেরিয়ারের ভগ্নদশা।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’,-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম