দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় বাবা ও কাকা খুন করল বাড়ির একমাত্র ছেলেকে

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেছিল ছেলে। আর তার জেরে বাবা ও কাকা মিলে বাড়ির একমাত্র ছেলেকে শ্বাসরোধ করে খুন করে শোয়ার ঘরে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার(Kaliyachak P.S.) মোজামপুর গ্রাম পঞ্চায়েতের শেরশাহি এলাকায়। এই ঘটনায় মৃতের অভিযুক্ত বাবা সরফরাজ আলম এবং কাকা ডনি মোমিনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মৃত যুবকের এক মামা সামিম নবাব এই অভিযোগ পুলিশকে জানিয়েছেন।

মৃতের নাম রাজ মোমিন (২০)(Raja Momin)। দুই বছর আগে মাধ্যমিক স্তরের মাদ্রাসা পরীক্ষা শেষ করেই কাজের সঙ্গে যুক্ত হয়েছিল ওই যুবক। সে তার বাবার ইলেক্ট্রিকের দোকান দেখভাল করতো। কিন্তু ওই যুবকের বাবা সরফরাজ আলমের সঙ্গে তার স্ত্রী সামিমা বিবির কয়েক বছর আগে সম্পর্কের বিচ্ছেদ হয়। এরপর সরফরাজ আলম অন্য এক জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিল ছেলে রাজ মোমিন । কিন্তু তার ওপর জুটতো মারধোর। কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে করে সরফরাজ আলম। সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করাতেই ওই যুবককেই শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

মৃতের মামা সামিম নাদাব এবং এক মাসি শাবানা বিবি জানিয়েছেন, তার দিদিকে জামাইবাবু সারফারাজ আলম অনেকদিন আগেই মারধর দিয়ে তাড়িয়ে দেয় । ভাগ্নে রাজ মোমিন ইলেকট্রিকের ব্যবসা দেখভালের জন্য বাবার সাথে থাকতো। মাঝেমধ্যে তার মায়ের সঙ্গে আসতো দেখা করতে। কিন্তু তার এক কাকা ডনি মোমিন এবং জামাইবাবু সরফরাজ আলম রাজ মোমিনের ওপর নানান অজুহাতে অত্যাচার চালাচ্ছিল। কারণ, আমার জামাইবাবু দ্বিতীয় বিয়ে করেছিল। এনিয়ে প্রতিবাদ করেছিল ভাগ্নে। রবিবার রাতে ওদের বাড়িতেই ভাগ্নেকে শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিং এর ঝুলিয়ে দেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের