অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের জঙ্গলে আগুন লাগানো বন্ধ করতে আদিবাসীদের কাছে জোরদার প্রচার

Share:

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: শাল গাছ ঝাড়গ্রামের গর্ব। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম সেজে ওঠে শাল গাছের ঘেরায়।ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জঙ্গলে প্রতিদিন কে বা কারা গোপনে আগুন লাগিয়ে জঙ্গলের সবুজকে নির্মমভাবে ধ্বংস করার কাজে মেতে উঠেছেন। যার ফলে একের পর এক শাল গাছের জঙ্গল আগুনে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাই মানুষকে সচেতন করার জন্য ঝাড়গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘জোনাকি(Jonaki)’ সাংস্কৃতিক পারিবারের পক্ষ থেকে ঝাড়গ্রাম – এর বিভিন্ন এলাকায় রাস্তার ধারে থাকা গাছে প্রচার পত্র সাঁটানো হয়েছে। ওই প্রচার পত্রে লেখা রয়েছে ‘জঙ্গলে আগুন লাগাবেন না, মানুষ হয়ে অমানুষের কাজ করবেন না। জঙ্গলের সবুজকে ধংস করে এলাকার পরিবেশ নষ্ট করবেন না।অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের(Jhargram) গর্ব শাল গাছের জঙ্গলকে আগুন লাগিয়ে পুড়িয়ে নষ্ট করে দেবেন না।’

শাল জঙ্গল আমাদের গর্ব ও অহংকার, একে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সকলের। আসুন আমরা সবাই মিলে শপথ করি জঙ্গলকে আমরা রক্ষা করব। ওই সংগঠনের অন্যতম কর্মকর্তা বিশ্বজিৎ পাল সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে মানুষকে সচেতন করার জন্য ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি, কলাবনি, মোহনপুর সহ বিভিন্ন এলাকায় রাস্তার ধারে থাকা গাছে প্রচার পত্র সাঁটাচ্ছেন। তিনি বলেন জঙ্গল আমাদের গর্ব, এক শ্রেণীর অসাধু মানুষ আগুন লাগিয়ে জঙ্গল নষ্ট করে দেওয়ার চক্রান্ত করছে।তাই জঙ্গলে আগুন লাগানো বন্ধ করার জন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের ধারণা অসাধুচক্র জঙ্গলে(Forest) আগুন লাগিয়ে গাছের পাতা ফুলিয়ে দিয়ে সেই কাজগুলি কে কেটে পাচার করা ছক কষছে। জঙ্গলের গাছ আর খাদ্যের পরিমাণ কমে যাওয়ায় প্রতিনিয়ত হাতি থেকে বাঘ হরিণ এমনকি হনুমানের দল লোকালয়ে চলে আসছে।

প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে জঙ্গল একান্ত প্রয়োজন। না হলে আগামী দিন প্রকৃতি আরো বদলা নেবে এই মানব সভ্যতার ওপর।জঙ্গল লাগোয়া গ্রামগুলির অধিবাসীদের অধিকাংশই শালপাতা সংগ্রহ করে জীবিকা অর্জন করেন।শুকনো শাল পাতা পড়ে থাকলে ভারী বর্ষায় শালজঙ্গলে এক বিশেষ ধরনের ছাতুও জন্মায়।আগুন লাগলে বিপর্যয় নেমে আসে পারে জঙ্গলের বাস্তুতন্ত্রে।আগুন লাগলে বন্য জীবজন্তু, কীটপতঙ্গ সবারই ক্ষতি হবে। এর ফলে হিংস্র বন্যপ্রাণী আতঙ্কে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করবে।যখন সামনে বিধানসভা ভোটের পারদ চড়ছে, ঠিক তখনই ‘এই যা জঙ্গলকে আগুনে পোড়াবেন না’ বলে বার্তা।

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন