‘সেরার সেরা’ পূর্ব বর্ধমানের মেমারির ‘সাগর’ এখন গোটা বাংলার ‘হিরো

Share:

নিজস্ব প্রতিনিধি , মেমারি: পূর্ব বর্ধমানের মেমারি সাগরকে ‘সেরার সেরা’ পুরস্কার তুলে দেন অমিতাভ বচ্চন ও সচিন তেন্ডুলকার।শনিবার রাতের পরে বাংলার ক্রিকেটার সাগর আলির(Sagar Ali) জীবনটাই যেন বদলে গেল। সোমবার সাগর আলি পৌঁছলেন পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ।তার নিজের বাড়িতে।সেখানে কার্যত শোভা যাত্রার মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয় সাগর আলীকে। উৎসাহিত ক্রিকেটপ্রেমী তথা পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজন এবং এলাকার প্রচুর মানুষ স্বাগত জানায় তাকে ।

মুম্বইয়ের মাটিতে বিপুল জনপ্রিয় স্ট্রিট প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনালে মাঝি মুম্বইয়ের কাছে হেরে যেতে হয় । সেই হারেও উজ্জ্বল হয়ে থাকলেন বাংলার ছেলে সাগর আলি। ৪৯৩ রান করে তিনি সিরিজ সেরা। এদিন সাগর বলেন, ‘সচিন স্যার(Sachin Sir) আমাকে জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে সেরা হয়ে। আমি শুধু এটুকুই বলতে পেরেছি, আপনার খেলা দেখে আমার ক্রিকেটে আসা। আজ আপনার হাত থেকেই সেরার পুরস্কার নিচ্ছি। আমার জীবনে এর চেয়ে বড় রাত আর আসবে না।

পাশে দাঁড়ানো অমিতাভ বচ্চনও(Amitabh Bachchan) আমার পিঠ চাপড়ে দিয়েছেন।’বছর ২৭-এর সাগর ক্রিকেটশুরু করেছিলেন ১৪ বছর বয়সে। মেমারির কাশিয়াড়া গ্রামের ছেলে সাগর কলকাতার বিএনআর রিক্রেয়েশন ক্লাবে খেলেন প্রথম। সুযোগ পেয়েছিলেন বাংলা অনুর্ধ্ব-১৬ টিমেও। একে একে রেঞ্জার্স, ইউনিয়ন স্পোর্টিং, টাউন ক্লাব, রাজস্থানের মতো ক্লাবে খেলেছেন তিনি।মেমারির সাগর এখন যে গোটা বাংলার ‘হিরো।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’,-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম