রাজ্যের সব জেলাতে বৃহস্পতি ,শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার এবং শনিবার ও রবিবার বৃষ্টির(Rain) পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা বেশিরভাগ জেলাতে। উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,দক্ষিণবঙ্গে কোথায় কবে বৃষ্টি হতে পারে তা জেনে নিন…….বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা ,হাওড়া হুগলি ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে।বৃহস্পতিবার কলকাতা(kolkata) সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবার ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গে(North Bengal) কবে কোথায় বৃষ্টি তুষারপাত হবে তা জেনে নিন……….
দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে সোমবার এবং বুধবার থেকে রবিবার পর্যন্ত। বুধবার থেকে রবিবার পর্যন্ত হালকা বৃষ্টি সম্ভাবনা কালিম্পং এর পার্বত্য এলাকায়।উত্তরবঙ্গে ও বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে শুক্রবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং দুই পার্বত্য জেলায়। মূলত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।বৃহস্পতিবার এবং শনিবার ও রবিবার এই তিন দিন বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে হতে পারে।দার্জিলিং এ ঘন কুয়াশার সতর্কবার্তা জারি। ঘন কুয়াশা(Fog) হতে পারে আগামীকাল সকালে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামীকাল সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। মঙ্গলবার সকালে বিমান ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে কুয়াশার দরুন। সড়কপথে যান চলাচলে সাবধানতা অবলম্বন করার পরামর্শ ভোরের দিকে গাড়ি চালকদের আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের