তাইওয়ানে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল চিন, জাপান-ও

যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য মেলেনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের তাইওয়ানে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। সোমবার ভারতীয় সময় দুপুর সোয়া তিনটে নাগাদ শক্তিশালী ভুমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান।  উ‍ৎসস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি থেকে ৬৬ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক দুই। এতটাই শক্তিশালী ছিল ভূমিকম্পটি যে চিন ও জাপানেও কম্পন অনুভূত হয়েছে। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য মেলেনি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘এএফপি’ জানিয়েছে, ‘স্থানীয় সময়  বিকেল পাঁচটা  ৪৬ মিনিট নাগাদ শক্তিশালী কম্পন অনুভূত হয়। আচমকাই পায়ের তলার মাটি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। অনেকেই তড়িঘড়ি বদ্ধ জায়গা থেকে ছুটে বাইরে বেরিয়ে আসেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিভিন্ন ভবনগুলি প্রচণ্ডভাবে দুলতে শুরু করে। মাটিও ডানে-বামে নড়ছিল।  অন্তত ২০ সেকেন্ডের মতো কম্পন অনুভূত হয়েছে।’

তাইওয়ানে অবশ্য ভূমিকম্পের আঘাত নতুন কিছু নয়। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত তাইওয়ানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ঘটে। গত বছরের অক্টোবরে উত্তরপূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে ৬ দশমিক ৫ মাত্রার কম্পন আঘাত হেনেছিল। যদিও সেবার তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ২০১৮ সালে হুয়ালিয়েনে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন তিন শতাধিক।

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের