বৈষম্যবিরোধী ছাত্র জোটের সঙ্গে ছাত্রদলের কর্মীদের সংঘর্ষে রক্তাক্ত খুলনা বিশ্ববিদ্যালয় চত্বর

Share:

নিজস্ব প্রতিনিধি,খুলনা: মুক্তিযুদ্ধবিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির ছাত্র সংগঠনের কর্মীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে খুলনা প্রকৌশল ও প্রুযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) চত্বর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনভর চলা সংঘর্ষে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ দুই শিবিরের ৬১ জন। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে হিমশিম খেতে হয় পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী এবং র‍্যাব সদস্যদের। রাত পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় চত্বরে। পরিস্থিতির যাতে আর অবনতি না ঘটে তার জন্য বিশাল সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

গত ৫ অগস্ট দেশে রাজনৈতিক পালাবদলের পরেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল নিতে শুরু করেছে পাকিস্তানপন্থী এবং মুক্তিযুদ্ধবিরোধী হিসাবে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলকে নির্মূল করার অভিযানে নেমেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষকদের খুনের হুমকি দিয়ে ইস্তফায় বাধ্য করা হচ্ছে। মূলত বেছে-বেছে হিন্দু শিক্ষকদেরই নিশানা করছে সংগঠনটি। প্রশাসনের মদতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই বাড়াবাড়িতে ফুঁসছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।

এদিন সকালে  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের নতুন সদস্য অর্ন্তভুক্ত করার জন্য ফরম বিলি শুরু করেন। মৌরসীপাট্টা বেদখল হয়ে যাবে এমন আশঙ্কায় সশস্ত্র অবস্থায় পাল্টা মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যাডাররা। দু’পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। ওই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সশস্ত্র ক্যাডাররা আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে ছাত্রদলের নেতা-কর্মীদের উপরে। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন ছাত্র দলের নেতা-কর্মীরা। দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। নিমিষেই রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। পরিস্থিতি বেগতিক পর্যায়ে পৌঁছেছে দেখে সেনা ও বিজিবিকে তলব করেন উপাচার্য। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে তিনও অবশ্য আহত হয়েছেন।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর