মামলা ধামাচাপা দিতে গিয়ে বিপত্তি, আইনজীবীর বাড়িতে আগুন লাগাতে গিয়ে ঝলসে গেল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মামলা ধামাচাপা দিতে গিয়ে একী কাণ্ড ! অভিযোগ উঠেছে আইনজীবীর বাড়িতে আগুন লাগাতে গেল   অভিযুক্ত। আর সেই আগুনেই    ঝলসে গেলেন এক অভিযুক্ত । এমনই ঘটনা ঘটেছে ডানলপে সোনালী মার্কেট এলাকায় । ইতিমধ্যেই অভিযুক্তকে আশঙ্কাজনক অবস্থায় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে । সেখানেই চলছে চিকিৎসা । 

আইনজীবী বিক্রম সিংয়ের বাড়িতে ঘটেছে এমন ঘটনা । তাঁরই বাড়ির জানলা দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার  দেয় অভিযুক্ত । আইনজীবীর পরিবারের তরফে জানান হয়েছে, এই ঘটনার জেরে ঘরের এসিতে আগুন লেগে যায়। এসিতে বিস্ফোরণ ঘটে। তাতেই অভিযুক্তের গায়ে আগুন ধরে যায়।  এরপর সঙ্গে সঙ্গে অভিযুক্ত বাড়ির ছাদে উঠে একটি চৌবাচ্চায় লাফ দিয়ে আগুন নেভান ও পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। স্বাভাবিকভাবে এই ঘটনায় বেশ আতঙ্কিত আইনজীবীর পরিবারের সদস্যরা । 

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ডানলপ মোড়ের কাছে শিক্ষিকা যশবীর কাউর আত্মঘাতী হয়েছিলেন। আর ঘটনা নিয়ে মামলা লড়ছেন আইনজীবী বিক্রম সিং। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,  এই আত্মহত্যার সঙ্গে যুক্ত খাজান সিংই  বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাটি ঘটায় । তবে যেসময় এই ঘটনাটি ঘটে তখন বাড়ি ছিলেন না বিক্রম সিং। বর্তমানে তিনি পাঞ্জাবে রয়েছেন । এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের  হয়েছে কিনা তা এখন সামনে আসেনি । 

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL