India’s Got Latent Controversy: শোয়ে অবৈধভাবে আর্থিক লেনদেন, রাখি সাওয়ান্ত-সহ ৫০ জনকে তলব

রিয়েলিটি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এই মামলার জোরদার তদন্ত করছে মহারাষ্ট্র সাইবার সেল। এবার শোয়ের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এই মামলার জোরদার তদন্ত করছে মহারাষ্ট্র সাইবার সেল। এবার শোয়ের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে। যাতে রাখি সাওয়ান্তের মতো ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে তলব করেছে সাইবার পুলিশ। এখনও পর্যন্ত, কৌতুক অভিনেতা অতুল খাত্রি, দেবেশ দীক্ষিত এবং সারস্বত মহেশ্বরীর বক্তব্য রেকর্ড করা হয়েছে। মোট পাঁচজন ব্যক্তি ইতিমধ্যেই তাঁদের বক্তব্য পেশ করেছেন। যদিও এখনও জানা যায়নি, বিচারকরা শোয়ে প্রতিযোগিদের অংশগ্রহণের জন্য আর্থিক ক্ষতিপূরণ নিয়েছেন কিনা! কিন্তু জেরার মুখে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী কৌতুক অভিনেতা এই ঘটনায় সময় রায়নার জড়িত থাকার অভিযোগ করেছেন, দাবি করেছেন যে, অনুষ্ঠানটি তাঁর নির্দেশে পরিচালিত হয়েছিল। তদন্তে আরও উঠে এসেছে যে, অনুষ্ঠান চলাকালীন দর্শকদের কাছ থেকে আদায় করা অর্থ সরাসরি পর্বের বিজয়ীর হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত এখনও চলমান থাকায়, সাইবার সেল আগামী দিনে আরও সমন জারি করবে বলে আশা করা হচ্ছে।

রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মামলাটি কী?

বর্তমানে রণবীর এলাহাবাদিয়া ও সময় রায়নাকে নিয়ে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। রণবীর এলাহাবাদিয়া একজন জনপ্রিয় ইউটিউবার এবং সময় রায়না পেশায় একজন বিখ্যাত কৌতুকশিল্পী। সময় রায়নার বিখ্যাত অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’। শোয়ের নির্দিষ্ট ভক্ত রয়েছে। কিন্তু মাঝে মধ্যেই শোয়ের এমন কিছু হাস্য-কৌতুক কথা বিনিময় হয়, যা নিমেষেই জনসাধারণের কাছে শালীনতার সমস্ত সীমা হারায়। তবে এ সব এনজয় করারও দর্শকসংখ্যা কম নেই। সুতরাং এই অনুষ্ঠানের জনপ্রিয়তা রয়েছে যথেষ্ট। কিন্তু ছন্দপতন হয়, শোয়ে বিচারকের আসনে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া আসার পর।

আচমকাই এক প্রতিযোগী কে তিনি কৌতুকরসে বলে বসেন, ‘তুমি বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যত হবে?’ ব্যাস! এই এপিসোডের ভিডিও ভাইরাল হতেই রে রে করে ছুটে এসেছেন বহু মানুষ। এই মন্তব্যের প্রবল জনরোষের শিকার হয়েছেন ইউটিউবার রণবীর। দেশজুড়ে একের পর এক বিতর্কের সম্মুখীন তিনি। তাই মামলা থেকে বাঁচতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রণবীর, কিন্তু সেখানেও বিচারপতির দ্বারা ভর্ৎসনার শিকার হয়েছেন তিনি। বিচারপতি বলেছেন তাঁর মাথা নোংরায় ভর্তি। এবার সময় রায়নার শোয়ের বিরুদ্ধে আর্থিক অপব্যবহারের অভিযোগ উঠল।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের