সাত পঞ্জাবিকে এক সারিতে দাঁড় করিয়ে গুলিতে ঝাঁঝরা করে দিল পাকিস্তানি জঙ্গিরা

পঞ্জাবের প্রাদেশিক সীমান্ত বরবর অবস্থিত মহাসড়ক ধরে বেলুচিস্তান হয়ে লাহোরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। তখনই বাসের টায়ার ফাটিয়ে হামলাকারীরা বাসে উঠে পড়েন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা। সাত পঞ্জাবিকে এক সারিতে দাঁড় করিয়ে নৃশংসভাবে হত্যা করল পাকিস্তানি জঙ্গিরা। জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান থেকে লাহোরের দিকে যাচ্ছিল ৪০ জন যাত্রীবাহী একটি বাস। তখনই মাঝপথে বাসটিকে থামিয়ে সাত পঞ্জাবিকে এক সারিতে দাঁড় করিয়ে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞান বন্দুকধারীর দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজন পঞ্জাবী যাত্রীর। বিষয়টি বুধবার পাকিস্তানের পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ওই এলাকার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সাদাত হুসেইন একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, পঞ্জাবের প্রাদেশিক সীমান্ত বরবর অবস্থিত মহাসড়ক ধরে বেলুচিস্তান হয়ে লাহোরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। তখনই বাসের টায়ার ফাটিয়ে হামলাকারীরা বাসে উঠে পড়েন। এরপর তাঁরা যাত্রীদের পরিচয়পত্র দেখতে দাবি করেন। এবং যাত্রীদের পরিচয়পত্র দেখে পঞ্জাব প্রদেশের বাসিন্দাদের বাস থেকে নামতে বাধ্য করেন। এরপর ওই যাত্রীদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। কারণ পাকিস্তানের অন্য অঞ্চলের বাসিন্দা হিসেবে নিজেদের পরিচয় দিয়েছিলেন।

আরেকজন প্রশাসনিক কর্মকর্তা ডেপুটি কমিশনার ওয়াকার খুরশিদ আলম জানিয়েছেন, নিহত সাতজনই মধ্য পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। তবে এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানের সন্ত্রাসীরা ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে একটি গাড়িকে উড়িয়ে দেয়। যাতে প্রায় আট থেকে দশ জন নিহত হন। বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় শ্রমিক বহনকারী একটি ট্রাক খনির স্থানে পৌঁছানোর সময় বোমা বিস্ফোরণটি ঘটেছিল। জঙ্গিরা রাস্তার পাশে আইইডি ডিভাইসটি লাগিয়ে বিস্ফোরণটি ঘটিয়েছিলেন। বর্তমানে বেলুচিস্তান পাকিস্তানের একটি খনিজ সমৃদ্ধ প্রদেশ। কয়েক দশক ধরেই সাম্প্রদায়িক, জাতিগত এবং বিচ্ছিন্নতাবাদী সহিংসতা বিরোধ চলছে পাকিস্তানের এই অঞ্চলে। এই অঞ্চলটি আফগানিস্তান এবং ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্তকে নির্দেশ করে।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির