জলঙ্গিতে দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানে তাণ্ডব চালাল দুষ্কৃতিরা

Share:

নিজস্ব প্রতিনিধি জলঙ্গি: দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানে দুর্দ্ধর্ষ তান্ডব চালালো দুষ্কৃতিরা। বৃহস্পতিবার ভোর রাতে মুর্শিদাবাদে জলঙ্গি থানার(Jalangi P.S.) পাকুড়দিয়ার বাজার এলাকার ঘটনা। স্থানীয়দের বক্তব্য, বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎই ওই সোনার দোকান মালিকের বাড়িতে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়। সেখানে গেলে সম্পূর্ণ বিষয়টি নজরে পড়ে। দোকান সংলগ্ন এক জায়গায় দুজন সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানের শার্টার ভাঙে দুষ্কৃতিরা।

এর আগে সেখানকার সমস্ত সিসিটিভি(CCTV) ক্যামেরা বাঁশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় অন্যদিকে। যদিও দোকান মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে- দোকানের লকার সহ সমস্ত সামগ্রীই অক্ষত রয়েছে। তবে শার্টার ও তালা ভেঙে ভেতর প্রবেশ করে দুষ্কৃতিরা। যদিও শেষ অবধি কোনোকিছু চুরি করে পালাতে সমর্থ হয়নি দুষ্কৃতিরা বলেই জানা গিয়েছে।

তবে গভীর রাতে কর্মরত দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে চোরের দুর্দ্ধর্ষ এই উপদ্রবে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে, ওই পরিবার সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ। দুষ্কৃতীদের ধরতে পুলিশে একাধিক টিম বিভিন্ন দিকে তল্লাশি শুরু করেছে।ওই এলাকায় সাধারণ মানুষের বক্তব্য বয়ান হিসেবে রেকর্ড করেছে পুলিশ। সোনার দোকানের মালিকের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ। সিসিটিভি’র বেশ কিছু ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দুই সিভিক ভলান্টিয়ার – এর জবানবন্দী নেওয়া হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের