বিধানসভায় ফের রাজ্য ভাগের জিগির তুললেন বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুললেন ফুলগুড়ির ডাবগ্রামের বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জী(MLA Sikha Chatterjee)। উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন পরিষেবা থেকে বঞ্চিত। রাজ্য সরকার নিশ্চুপ কার্যত। এই অভিযোগ তুলে অতীতে বিধানসভায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক, ও বিরোধী মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের মানুষদের যন্ত্রণার কথা তুলে ধরেছিলেন।এইবার উত্তরবঙ্গ(North Bengal) ইস্যুতে সরব অপর এক বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জী।

বারংবার উত্তরবঙ্গ আলাদা করার দাবি জোরালো হচ্ছে। প্রশাসনিক বঞ্চনার অভিযোগ তুলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গকে পৃথক করার দাবি জানানো হচ্ছে বারংবার। এর আগে অনন্ত মহারাজ ও গ্রেটার কোচবিহার করার দাবিতে জোরদার সওয়াল করেছেন। বঙ্গ কিছুতেই ভঙ্গ হতে দেবে না এই ইস্যুতে অনড় তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে ভাগ করার দাবির বিরোধিতা বরাবর করে আসছেন ।

অপরদিকে পৃথক গোর্খাল্যান্ড(Gorkhaland) ইস্যুতে বিমল গুরুংরা বারংবার দাবি জানিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুং গোর্খাল্যান্ড ইস্যু থেকে পিছু হচ্ছেন না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে বঙ্গভঙ্গের চক্রান্ত করছে বিজেপি। এমত পরিস্থিতিতে বিধানসভায় উত্তরবঙ্গ আলাদা করার জন্য ফুলগুলির ডাব গ্রামের বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জির জোরালো সওয়াল ফের বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের