নিউজিল্যান্ডে ইন্দিরার হত্যাকারী সতবন্ত সিংহের ভাগ্নের ২২ বছরের কারাদণ্ড

বলতেজের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল যে, তিনি ২১ বছর বয়সী এইডেল সাগাল্লাকে বিয়ারেল ক্যানে মেথ মিশিয়ে খাইয়ে তাঁকে নৃশংসভাবে হত্যা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যাকারী সতবন্ত সিংয়ের ভাগ্নে ৩২ বছর বয়সী বলতেজ সিংহকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে নিউজিল্যান্ডের একটি আদালত। তাঁকে ৭০০ কিলোগ্রাম মেথ ড্রাগ রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। সূত্রের খবর, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনেই অকল্যান্ড হাইকোর্ট এই সাজা ঘোষণা করেছে। তবে বলতেজের আইনজীবীরা তাঁর নাম গোপন রাখার জন্যে আদালত থেকে অনুমতি নিয়েছেন, কিন্তু এর পেছনে কী কারণ, তা জানা যায়নি। এদিকে বিষয়টি ‘ভুয়ো খবর’ বলে দাবী করেছেন বলতেজের পরিবার। যাঁরা পঞ্জাবের বাসিন্দা। পরিবার জানিয়েছেন, বলতেজের ২২ বছরের কারাদণ্ডের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

তবে যে বলতেজকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাঁর পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু গোপন সূত্রের খবর, বলতেজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যাকারী সতবন্ত সিংয়ের ভাগ্নে। ২০২৩ সালে অকল্যান্ড পুলিশ মানুকাউ এর একটি ছোট গুদামে চালিয়ে বলতেজকে গ্রেফতার করেছিলেন। অভিযানের সময়েই পুলিশ ‘বিয়ার ক্যান’ আকারে সাঙ্ঘাতিক মাদক দ্রব্য মেথামফেটামিন জব্দ করেছিলেন। বলতেজের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল যে, তিনি ২১ বছর বয়সী এইডেল সাগাল্লাকে বিয়ারেল ক্যানে মেথ মিশিয়ে খাইয়ে তাঁকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি তাঁর বন্ধু হিমজিৎকে সাহায্য করেছিলেন। বিষয়টি হিমজিৎ নিজেই আদালতে জানিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে, এইডেল সাগাল্লাকে হত্যার জন্যে তাঁর ব্যবসায়ী বন্ধু বলতেজ সিংহ তাঁকে সাহায্য করেছে। মেথ আমদানি করতে সাহায্য করেছেন। যদিও বলতেজের বিরুদ্ধে সরাসরি এইডেল সাগাল্লাকে হত্যার অভিযোগ আনা হয়নি। কিন্তু তিনি যে মেথ সরবরাহের মূল পরিকল্পনাকারী তা প্রমাণিত হয়েছে। এরপরেই আদালত তাঁকে ২২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে।

এমনকী আদালতের কঠোর নির্দেশ, সাজা খাটার ১০ বছরের মধ্যে তিনি কোনও প্যারোল পাবেন না। বলতেজ শেষবার ২০১৯ সালে ভারতে এসেছিলেন। এখানে পরিবারের সঙ্গে প্রায় আড়াই মাস কাটিয়ে গিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পর তাঁর ভারতে ফেরার আর কোনও নিশ্চয়তা নেই। বলতেজের বাবার নাম ছিল, সারওয়ান সিংহ আগওয়ান এবং সতবন্ত সিংহ তাঁর ভাই। তিনি এবং তাঁর পরিবার ১৯৮০ দশকের নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। এবং অকল্যান্ডে একটি ছোট মুদি দোকান খুলেছিলেন। সতবন্ত সিংয়ের ভাগ্নে হওয়ার জন্যে বলতেজ প্রায়শই গুরুদ্বারগুলিতে প্রশংসিত হত। তবে বলতেজের পুরো পরিবারের বিরুদ্ধেই নানা অভিযোগ রয়েছে। এছাড়াও বলতেজ সিং স্থানীয় খালিস্তানপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত, কিন্তু মাদক পাচার এবং মেথ সরবরাহের জন্য তাকে কারাগারে দণ্ডিত করা হয়েছিল।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির