ইউনূস জমানায় আইনশৃঙ্খলা রসাতলে, ঝিনাইদহে তিন জনকে গুলিতে ঝাঁঝরা করল মাওবাদীরা

বাংলাদেশের ঝিনাইদহের শৈলকূপার রামচন্দ্রপুরে তিন গ্রামবাসীকে গুলিতে ঝাঁঝরা করে দিল মাওবাদীরা। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রসাতলে গিয়েছে। জঙ্গি, অপরাধীরা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার ঝিনাইদহের শৈলকূপার রামচন্দ্রপুরে তিন গ্রামবাসীকে গুলিতে ঝাঁঝরা করে দিল মাওবাদীরা। মৃতদের একজন অবশ্য আগে মাওবাদী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিন-তিনজনকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছে।

শৈলকূপা থানার ওসি মাসুম খান জানিয়েছেন, গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটা নাগাদ আচমকাই গোলাগুলির শব্দ শুনতে পান রামচন্দ্রপুরের বাসিন্দারা। গোলাগুলি থামার পরে ঘটনাস্থলে পৌঁছে তিন জনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। একাধিক বুলেটের আঘাতে তিনজনের মাথা এফোঁড়-ওফোঁড় হয়ে গিয়েছে। মৃতদের দেহের পাশে একটি মোটরসাইকেলও পড়ে থাকতে দেখেন। আতঙ্কিত বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর পাঠান। পুলিশ গিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতদের মধ্যে দুজনকে শনাক্ত করতে পেরেছেন স্থানীয় বাসিন্দারা। তারা হলেন হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানিফ আলী এবং তার শ্যালক লিটন হোসেন। এক সময়ে দুজনে চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ওই সংগঠনের সামরিক কম্যান্ডার ছিলেন হানিফ। তার বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ ছিল। বিচারে তার ফাঁসির সাজা হয়েছিল। যদিও পরে রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা পেয়ে সাজা মুক্ত হন। পরে চরমপন্থী দলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। শনিবার সকালে তিন জনকে খুনের দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত মাওবাদী সংগঠন ‘জাসদ গণবাহিনী কালু’।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত