চাঁচলে কলেজ ছাত্রীর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের ,তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: কলেজ ছাত্রীর রহস্য মৃত্যু। প্রেমিকের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ তুলে সরব মৃতার পরিবার।যদিও পথ দুর্ঘটনায় মৃত্যু বলে দাবি প্রেমিকের পরিবারের।মৃতার পরিবার সূত্রে জানা যায়,গত বুধবার মালদা জেলার চাঁচলের(Chachal) নয়াটোলার যুবতি নিশাত ফাতমা তার প্রেমিক বারোগাছিয়ার ফাইজুল রেজার সঙ্গে বাড়ি থেকে বাইকে চেপে বের হয়।তারপরেই চাঁচল আশাপুর রাজ্য সড়কের দোসরকিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে যুবক যুবতি। স্থানীয়রা তাদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে(Chachal Hospital) নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসক নিশাতকে মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনায় মৃতার পরিবার সরাসরি খুনের অভিযোগ তুলছেন প্রেমিক সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।শনিবার চাঁচল থানায়(Chachal P.S.) ফাইজুল হক সহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে অভিযোগ করেন মৃতার বাবা।তার অভিযোগ,এটা বাইক দুর্ঘটনা নয়।আমার মেয়েকে এলোপাথাড়ি আঘাতে খুন করা হয়েছে।মৃতার পরিবারের দাবি,প্রায় দুই বছর ধরে নিশাতের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফাইজুলের।চুপচাপ রেজিষ্ট্রি বিয়েও করে নেন।সম্প্রতি তা জানতে পারে মেয়ের পরিবার।

তাই মেয়ের সঙ্গে আলাপ আলোচনায় আর বাধা দেননি।সামাজিক মতে বিয়ে না করার জন্যেই পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ।যদিও প্রেমিক ফাইজুল রেজার দাদা পারোয়ানা রাজের দাবি,এটা ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানো হচ্ছে।আমার ভাইয়ো জখম হয়েছে।এটা একটা বাইক দুর্ঘটনা সবাই জানে।চাঁচল থানার পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর কারণ জানা যাবে।ঘটনার তদন্ত চলছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের