দমদমে ডাকাতির ঘটনায় ট্যাংরা থেকে গ্রেফতার ২, আটক দুষ্কৃতীদের স্কুটি

Share:

নিজস্ব প্রতিনিধি ,দমদম: গত রবিবার দমদমে নলতায় বৃদ্ধ দম্পতিকে মুখে বালিশ চাপা দিয়ে গলায় ধারালো অস্ত্র রেখে ডাকাতির ঘটনায় সি সি টিভি’র ফুটেজ দেখে স্কুটি গাড়ি চিহ্নিত করে ট্যাংরা থেকে গাড়ির মালিক সহ মোট ২ জনকে গ্রেপ্তার করে দমদম থানার(DumDum P.S.) পুলিশ। মনি মোল্লা এবং বিবেক রায়কে শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। আদালত দুজনকে পাঁচদিনের পুলিশের রিমান্ড দিয়েছে।তবে ওইদিনের ঘটনায় সিসিটিভি(CCTV) ফুটেজ দেখে স্কুটি টি নাম্বার থেকে খোঁজ মেলে ট্যাংরা অঞ্চলের বাসিন্দা মনি মোল্লা এবং বিবেক রায়ের। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে ওইদিনের ঘটনায় আর কারা কারা এই ঘটনায় জড়িত আছে তাদের চিহ্নিতকরণ এর চেষ্টা চালাচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা শাখা এবং দমদম থানার তদন্তকারী আধিকারিকেরা।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,শহরের পর শহরতলিতে টার্গেট একাকী বৃদ্ধ বৃদ্ধারা।দমদম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নলতা স্কুল বাড়ি রোডে(Nalta School Bari Road) ঘটল দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।সাতজন ডাকাত দল তারা বাড়ির নিচ তলার ভাড়া দেওয়া ঘরের জানলা ভেঙে ওপরে উঠে ৭০ উর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাকে ভয় দেখিয়ে মুখ হাত দিয়ে চেপে ছুরি দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে আলমারি ভেঙ্গে সর্বস্ব লুটের ঘটনা ঘটায়।সিসিটিভিতে সাত জনের দুষ্কৃতি দল বাড়ির ভেতরে প্রবেশ করছে, যাদের মধ্যে মুখ ঢাকা হেলমেট পরিহিত। ৭৫ বছরের বৃদ্ধ শংকর মজুমদার প্যারালাইস হওয়ার কারণে আট বছর ধরে শয্যাশায়ী তার স্ত্রী পুতুল মজুমদারকে মুখ চাপা দিয়ে ভয় দেখিয়ে নাকের হাতের আংটি সমস্ত কিছু খুলে নেয় দুষ্কৃতীরা। গভীর রাত রাত দুটো ছয় নাগাদ সাতজনের দুষ্কৃতীরা কাঁধে ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করে।

পেছনে একতলায় ভাড়া দেওয়া ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে জানালার গ্রিল ভেঙে লক খুলে দোতালায় উঠে যায়। এরপরেই বৃদ্ধ বৃদ্ধার মুখ চেপে চলে লুট। কর্মসূত্রে বৃদ্ধ দম্পতির ছেলে দেবাশীষ মজুমদার মহারাষ্ট্রে (Maharastra)বসবাস করেন। তবে এলাকাবাসীদের দাবি এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। তবে ঘটনা চক্রে ভাড়া দেওয়া ঘরে যুবক ওই রাতে বাড়িতে ছিলেন না।ঘটনাস্থলে দমদম থানার পুলিশ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ।পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশেপাশের নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের