ক্রুজ যাত্রায় মহাফ্যাসাদ! জলবন্দি যাত্রীরা

আস্ত জাহাজেই ঘুরে বেড়াচ্ছে করোনা! আতঙ্কে সুস্থ যাত্রীরা। জানা গিয়েছে, একটি ক্রুজ মুম্বই থেকে গোয়া যাওয়ার পথেই ৬৬ জন যাত্রী করোনায় আক্রান্ত হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আস্ত জাহাজেই ঘুরে বেড়াচ্ছে করোনা! আতঙ্কে সুস্থ যাত্রীরা। জানা গিয়েছে, একটি ক্রুজ মুম্বই থেকে গোয়া যাওয়ার পথেই ৬৬ জন যাত্রী করোনায় আক্রান্ত হন। কিন্তু সেই করোনা আক্রান্ত যাত্রীদের সঙ্গে সুস্থ যাত্রীদেরও রাখা হয়েছে গোয়াতে। অভিযোগ মুম্বই থেকে গোয়া যাওয়ার পরই ওই জাহাজে করোনা আক্রান্তদের হদিশ মেলায় আর কাউকেই সেরাজ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওই জাহাজের মধ্যেই করোনা রোগীদের সঙ্গে রাখা হয়েছে সুস্থ ব্যক্তিদের। আর এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে কিছু ব্যক্তিকে।

যশবীর সিং নামের এক যাত্রী ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘যারা করোনা আক্রান্ত নন, তাদের কেন জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না বুঝতেই পারছি না। গোয়ার সরকার সমস্ত করোনা আক্রান্তদের কেন সেরাজ্যেই আইসোলেট করছে না? যার চিকিৎসার প্রয়োজন হবে তাদেরও ফেলে রাখা হয়েছে। সবাই একসঙ্গেই আছি জাহাজে। শিশুরা আছে যাদের টিকা নেওয়া নেই। চিন্তা তাদের নিয়েই।’ একজন করোনা আক্রান্তের থেকে ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাহলে ভাবুন, ওই ৬৬ জন কতজনকে সংক্রমিত করতে পারে, জানিয়েছেন উদ্বিগ্ন যশবীর।

ওই যাত্রী এও জানিয়েছেন, ‘গোয়ার সরকার রীতমত অবহেলা করছে আমাদের নিয়ে। কোনও দায় নিতে চাইছে না। আমরা সবাই ভারতীয়। ভিন গ্রহের প্রাণী নই। কেউ বিদেশ ফেরতও নয়। কিন্তু তাও সাহায্য করতে এগিয়ে আসছে না গোয়ার সরকার।’

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট