পাখির চোখ বিধানসভার ভোট, বৃহস্পতিতে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্য ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। প্রস্তুতি শুরু করে দিল ঘাসফুল শিবির। এবার নেতাদের বিশেষ নির্দেশ দিতে নেতাজি ইন্ডোরে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো। প্রস্তুতি ঘাসফুল শিবিরে। শিবরাত্রি পুজোর পরের দিন বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গত বছর নভেম্বরে জাতীয় কর্ম সমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠকে বসবেন। সেই মতো বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় নেতাজি ইন্ডোরে  দলের সর্বস্তরের নেতাদের বৈঠকে বসার জন্য ডাক দেন তৃণমূল নেত্রী।

দলের যেসব বিধায়ক সাংসদ জেলা পরিষদের সভাধিপতি পদাধিকারীরা রয়েছেন তাদের সকলকে বৈঠকে ডাকা হয়েছে। ইতিমধ্যে দলের পক্ষ থেকে নিমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট নেতাদের মোবাইল ফোনে। আগামী বছর বিধানসভা নির্বাচন তাকে সামনে রেখে তৃণমূলের কিছু সাংগঠনিক রদবদল করা হয়েছে। সূত্রের খবর এই বৈঠকের পর আরো কিছু রদবদল হতে পারে। ইতিমধ্যে ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করে রাজ্য সরকারের আগামী এক বছর পর জেলার রূপরেখা প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর এই রুপরেখাকে বাস্তবে রূপ দিতে বৈঠকে দলীয় নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন তৃণমূল সুপ্রিমো। এই বৈঠক আরো আগে করার কথা ছিল কিন্তু বিধানসভায় বাজেট অধিবেশনের কারণে কিছুটা পিছিয়ে যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ পদাধিকারী সভাপতি সাংসদ বিধায়ক শাখা সংগঠনের প্রধান উপস্থিত থাকবেন।

তাদের সামনে দলনেত্রী ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে বাজেট অধিবেশনে যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন তার যে রূপরেখা নিয়ে এসেছেন তা কিভাবে মানুষের কাছে প্রচারের মাধ্যমে নিয়ে যেতে হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। এর পাশাপাশি কিভাবে উন্নয়নমূলক কাজ আগামী কয়েক মাস হবে তা নিয়েও বার্তা দেবেন তৃণমূল নেত্রী। এদিকে দলের একটি সূত্র জানাচ্ছে প্রয়োজন বোধে আগামী দিন বেশ কিছু পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদেও বদল হতে পারে বৈঠকে সেই নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে তারপর মার্চের প্রথম সপ্তাহে সেই রদবদলের কথা ঘোষণা হতে পারে । শুধু তাই নয় বেশ কিছু দলীয় নেতাদের বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের