জার্মানির পরবর্তী চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে ফ্রেডরিখ মের্ৎস

জার্মানির জাতীয় সংসদ নির্বাচনে বাকি প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে ফ্রেডরিখ মের্ৎসের ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন (সিডিইউ)।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির জাতীয় সংসদ নির্বাচনে বাকি প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে ফ্রেডরিখ মের্ৎসের ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন (সিডিইউ)। যদিও একক শক্তির নিরিখে সরকার গঠন সম্ভব হচ্ছে না মের্ৎসের। জোট সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন সামাজিক গণতান্ত্রিক দল ও পরিবেশবাদী সবুজ দল হাত মিলিয়ে নতুন সরকার গঠন করতে পারে। আর ওই সরকারের প্রধান হতে পারেন ফ্রেডরিখ মের্ৎসে। অর্থাৎ তিনিই জার্মানির পরবর্তী চ্যান্সেলর হতে পারেন।

গত নভেম্বরেই ভেঙে যায় তিন দলীয় জোট সরকার। পরবর্তী সরকার গঠনের জন্য গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) জার্মানিতে ২১তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৯২ লাখ। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬ লাখ। আর পুরুষ ভোটার ২ কোটি ৮৬ লাখ। ভোটে সংসদের ৬৩০টি আসনে ভাগ্যপরীক্ষায় নেমেছিলেন ২৯টি দলের ৪ হাজার ৫০৬ জন প্রার্থী। স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় সন্ধ্যা ছয়টায়।

ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরেই বুথফেরত জনমত সমীক্ষার ফলাপল প্রকাশিত হয়। তাতে দেখা যায়, সবচেয়ে বেশি ভোটারদের সমর্থন পেয়েছে ফ্রেডরিখ মের্ৎসের দল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন। ওই দল ২৯ শতাংশ, কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দল (এএফডি) ১৯ দশমিক ৫ শতাংশ, সামাজিক গণতান্ত্রিক দল (এসপিডি) ১৬ শতাংশ, পরিবেশবাদী সবুজ দল ১৩ দশমিক ৫ শতাংশ এবং বাম দল দ্য লিঙ্কে ৮ দশমিক ৬ শতাংশ ভোট পেতে চলেছে। চার বছর আগে ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলের নেতা আঙ্গেলা মার্কেল ক্ষমতা থেকে সরে দাঁড়ান। তার পরে নির্বাচনে জয়লাভ করেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ওলাফ শলৎজ। তিনি তিনদলীয় জোট সরকার গঠন করেন।

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ